১৯ মাস পর গোপালগঞ্জে আ.লীগ কার্যালয়ে উড়ল জাতীয় ও দলীয় পতাকা

দীর্ঘ ১৯ মাস বন্ধ থাকার পর গোপালগঞ্জের মুকসুদপুরে বাংলাদেশ আওয়ামী লীগের উপজেলা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চৌরঙ্গী এলাকায় অবস্থিত কার্যালয়ে এ ঘটনা ঘটে। স্থানীয় ছাত্রলীগের কয়েকজন নেতা–কর্মী কার্যালয়ে গিয়ে পতাকা উত্তোলন করেন বলে জানা গেছে। পতাকা উত্তোলনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটির বিষয়ে তারা অবগত হয়েছে। কারা পতাকা উত্তোলন করেছেন, তা শনাক্ত করার চেষ্টা । বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে-