হামে শিশুমৃত্যু রোধে ব্যর্থতা কেন অবৈধ হবে না, জানতে চেয়ে হাইকোর্টের রুল

হামের প্রকোপে শিশুমৃত্যু রোধে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি রাজিক–আল–জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ২৬ এপ্রিল রুলসহ আদেশ দেন। আজ ২৭ এপ্রিল বিষয়টি জানিয়েছেন রিট আবেদনকারী আইনজীবী লুৎফে জাহান পূর্ণিমা। বিস্তারিতে ভিডিওতে—