প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে ১২ এপ্রিল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মালয়েশিয়ার বন্ধ শ্রমবাজার দ্রুত চালু, অভিবাসন ব্যয় কমানো ও জনশক্তি রপ্তানি বৃদ্ধির বিষয়ে সরকারের কর্মপরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রীর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।