নাহিদ রানার গতির ঝড়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটের জয়, সিরিজে ফিরল বাংলাদেশ

ফার্স্ট বোলার নাহিদ রানার আগুন ঝরানো বোলিংয়ের পর তানজিদ হাসানের ঝোড়ো ব্যাটিং। ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয়বার ৫ উইকেট নিয়েছেন নাহিদ রানা। অন্যদিকে, তানজিদ পেয়েছেন ষষ্ঠ ফিফটি। তাতে ৬ উইকেটে দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজে ১–১ এ সমতায় ফিরল বাংলাদেশ।