খাবার নষ্ট করলে জরিমানা!

সৌদি আরবের একটি রেস্তোরাঁয় ভোজনকারীরা প্রয়োজনের অতিরিক্ত খাবারের ফরমায়েশ দিলে তাঁদের জরিমানা দিতে হবে। এমন একটি রীতি চালু করেছেন রেস্তোরাঁটির মালিক। গাল্ফ নিউজ-এ প্রকাশিত এক প্রতিবেদনে গত শনিবার এ কথা জানানো হয়েছে।দাম্মাম শহরে অবস্থিত ওই রেস্তোরাঁর মালিক ফাহাদ জানিয়েছেন, খাদ্যের অপচয় রোধ করাই তাঁর এ উদ্যোগের উদ্দেশ্য। তা ছাড়া তিনি ভোক্তাদেরও মিতব্যয়ী হতে উৎ সাহিত করার চেষ্টা করছেন। রেস্তোরাঁর মালিক জানান, এমন অনেক গ্রাহক আছেন, প্রয়োজনের চেয়ে অনেক বেশি খাবারের আদেশ দিয়ে থাকেন। এ ধরনের অপচয় রোধে ভোজন শেষে কী পরিমাণ খাবার বেঁচে যাচ্ছে, তার ওপর নির্ভর করে জরিমানা নির্ধারণ করা হবে। অরেঞ্জ অনলাইন।