সোমালি জলদস্যুদের হাতে আটক ১১ ভারতীয় নাবিককে মুক্তি দেওয়া হয়েছে। গত বছরের ১১ এপ্রিল এমভি র্যাক আফ্রিকানা নামের একটি জাহাজ সিসিলির কাছ থেকে ছিনতাই করে সোমালি জলদস্যুরা। এ সময় ওই ১১ জনসহ মোট ২৩ নাবিককে আটক করা হয়। ভারতীয় কর্তৃপক্ষ জানায়, এই নাবিকেরা স্পেনের নৌবাহিনীর জাহাজে করে দেশে পৌঁছেছেন। বিবিসি।