স ং ক্ষি প্ত বি শ্ব স ং বা দ

মোটা নয়

মুটিয়ে যাওয়ার বিরুদ্ধে মানুষকে সতর্ক করতে প্রচারণা শুরু করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো। গত বৃহস্পতিবার থেকে ওই প্রচারণা শুরু হয়। তিনি মুটিয়ে যাওয়া রোধে জনগণের প্রতি বেশি করে শরীরচর্চার আহ্বান জানান। একই সঙ্গে পার্লামেন্টে জাঙ্ক ফুড ও সোডার ওপর বিশেষ করারোপ করে বিল পাস করা হয়েছে বলে তিনি জানান। প্রেসিডেন্ট বলেন, মেক্সিকোর প্রতি ১০ জন প্রাপ্তবয়স্ক মানুষের সাতজনই অধিক ওজনের। এতে কয়েক লাখ মানুষ স্বাস্থ্যঝুঁকির মুখে পড়েছে। এএফপি।