সংক্ষেপ

পুনরায় ব্যবহার করায়

কম্বোডিয়ার একটি গ্রামে গণহারে এইচআইভি ভাইরাস ছড়িয়ে পড়েছে সম্ভবত জীবাণুমুক্ত না করা চিকিৎসা সরঞ্জাম থেকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল শনিবার এ কথা জানিয়েছে। কম্বোডিয়ার পশ্চিমাঞ্চলীয় বাত্তামবাং প্রদেশের রোকা গ্রামে এইচআইভি ছড়িয়ে পড়ার খবর প্রথম পাওয়া যায় গত নভেম্বরে। এরপর আতঙ্কিত গ্রামবাসী ভিড় জমায় ক্লিনিকগুলোতে। এ পর্যন্ত পরীক্ষায় দেখা গেছে, সেখানে মোট ২১২ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। ব্যবহার করা সুচ ও সিরিঞ্জ পুনরায় ব্যবহার করার বিষয়টি স্বীকার করার পর সেখানকার এক চিকিৎসকের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। এএফপি