মধ্যপ্রাচ্যের দেশগুলোসহ বিশ্বের বিভিন্ন দেশে আজ বুধবার মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হচ্ছে। এশিয়া থেকে মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আফ্রিকা পর্যন্ত বিভিন্ন দেশের মসজিদ ও খোলা ময়দানে মুসল্লিদের ভিড় দেখা গেছে। সেখানে তাঁরা ঈদের নামাজ আদায় করেন এবং একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর অনেকে পশু কোরবানি দেন।
ফিলিস্তিন, ইরাক, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন। বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল আজহা উদ্যাপনের কিছু ছবি দেখে নেওয়া যাক—