টিভি স্বত্বের ১০ শতাংশ বিক্রি বার্সেলোনার

আয়ের নানা উপায় খুঁজছে বার্সেলোনাফাইল ছবি : রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনোভাবেই আর্থিক দুর্দশা কাটিয়ে উঠতে পারছে না বার্সেলোনা। লিওনেল মেসি, আঁতোয়ান গ্রিজমান, ফিলিপ কুতিনিও, লুইস সুয়ারেজ-ক্লাবের উচ্চ বেতনভোগী সব ফুটবলারকে ছেড়ে দিয়েও সামঞ্জস্য আনতে পারেনি ক্লাবটি।

আরও পড়ুন

স্পটিফাইয়ের সঙ্গে চুক্তি করে আর্থিক ঝামেলা মেটানোর একটা আশা জাগিয়েছিল। কিন্তু চুক্তি থেকে পাওয়া এক মৌসুমের অর্থে স্বল্প মেয়াদি দেনা শোধ করা সম্ভব হয়নি। দলবদলের বাজারে তাই চাইলেই পছন্দের খেলোয়াড় টানতে পারছে না কাতালানরা।

আরও পড়ুন

এ অবস্থায় বাধ্য হয়ে একটি সিদ্ধান্ত নিতে হলো বার্সেলোনাকে। লা লিগার ম্যাচগুলোর টিভি সত্ত্বের ১০ শতাংশ বিক্রি করে দিতে রাজি হয়েছে বার্সেলোনা।

আরও পড়ুন
বার্সা সভাপতি হোয়ান লাপোর্তা আর্থিক ব্যাপার নিয়েই চিন্তিত বেশি
ফাইল ছবি: এএফপি

গতকাল বৃহস্পতিবার বার্সেলোনা জানিয়েছে বিনিয়োগ প্রতিষ্ঠা সিক্সথ স্ট্রিটের কাছে টিভি সত্ত্বের ১০ শতাংশ বিক্রি করেছে বার্সেলোনা। ২৫ বছরের চুক্তিতে বার্সেলোনা পাবে ২০ কোটি ৭৫ লাখ ইউরো। গত বছর লা লিগা ও লা লিগা টুর সব কটি ক্লাবের টিভি স্বত্ব বিক্রির ব্যবস্থা করেছিল লিগ কর্তৃপক্ষ।

আরও পড়ুন

সিভিসি ডিল নামের বিখ্যাত সে চুক্তিতে রাজি হয়নি বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, অ্যাথলেটিক বিলবাও এবং রিয়াল ওভিয়েদো। লা লিগার সে চুক্তিতে টিভি স্বত্বের ৮.২ শতাংশের বিনিময়ে ২৭ কোটি ইউরোর প্রস্তাব পেয়েছিল। তবে সে চুক্তি ছিল ৫০ বছরের জন্য।

আরও পড়ুন

সিভিসির প্রস্তাব ফিরিয়ে দেওয়াতেই লা লিগা আর্থিক সংগতি নীতির ক্ষেত্রে বার্সেলোনার বিভিন্ন খুঁত কড়া নজরদারিতে রেখেছে বলে ধারণা করা হয়। চাপের মুখেও ক্লাবের টিভি স্বত্ব বিক্রি করে দেওয়া দীর্ঘ মেয়াদের ক্ষতির কারণ হবে বলে এ প্রস্তাবে রাজি হয়নি বার্সেলোনা।

আরও পড়ুন
বার্সেলোনার সময়টা ভালো যাচ্ছে না
ফাইল ছবি: এএফপি

কিন্তু এবার এ চুক্তি না করে উপায় ছিল না ক্লাবের। কারণ, কালকের মধ্যে চুক্তি না হলে টানা তিন বছর লস দেখাত কাতালান ক্লাবটি। নতুন এ চুক্তির সুবাদে গত অর্থবছরে লাভ দেখাতে পেরেছে তারা।

আরও পড়ুন

বাড়তি এই অর্থ পেয়েই বার্সেলোনা দলবদলে নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়বে, এমনটা অবশ্য বলা যাচ্ছে না। এ চুক্তিতে শুধু আগের বছরের রুগ্‌ণ আর্থিক বিবরণীকে একটু স্বাভাবিক করার ব্যবস্থা করেছে কাতালান ক্লাব। লা লিগা বিভিন্ন ক্লাবের জন্য খরচসীমা বেঁধে দিয়েছে কিছুদিন আগে।

আরও পড়ুন

বার্সেলোনার ক্ষেত্রে যে অঙ্কটা দেওয়া হয়েছিল, সেটা বাস্তবে করে দেখানো সম্ভব নয়, ঋণাত্মক ১৪ কোটি ৪০ লাখ ইউরো! লিগে অন্য কোনো ক্লাবের খরচের সীমা ঋণাত্মক নয়।

আরও পড়ুন
আর্থিক কারণে পছন্দের সব খেলোয়াড়কে পাচ্ছেন না জাভি
ফাইল ছবি: এএফপি

এ মৌসুমেও তাই দলবদল করতে হলে অন্য কোনো উৎস থেকে বিনিয়োগ দরকার হবে বার্সেলোনাকে। সে সঙ্গে খেলোয়াড় বিক্রি করে এবং বর্তমান বেতন খরচ কমিয়েই দলবদল সেরে নিতে হবে বার্সাকে। তবে আপাতত আর্থিক দুশ্চিন্তা থেকে ক্ষণিক মুক্তি তো মিলেছে।

আরও পড়ুন

বার্সেলোনার সভাপতি হোয়ান লাপোর্তা এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা আর্থিক কৌশল হাতে নিয়েছি এবং ক্লাবের আর্থিক ভিত্তি শক্তিশালী করার জন্য ধৈর্যশীল, টেকসই ও দক্ষ কৌশল বাস্তবায়ন করছি।’ বার্সেলোনা গত বছর লা লিগায় টিভি স্বত্ব থেকে সবচেয়ে বেশি আয় করেছে ১৫ কোটি ৫৬ লাখ ইউরো। ২৫ বছর মেয়াদে এর ১০ শতাংশ বিবেচনা করলে সিক্সথ স্ট্রিট ৪০ কোটি ইউরো আয় করবে। মুদ্রাস্ফীতি হিসাব না করলে যা তাদের বিনিয়োগের প্রায় দ্বিগুণ।

আরও পড়ুন

বার্সেলোনা কিছুদিন আগেই ক্লাবের সদস্যদের কাছ থেকে টিভি স্বত্বের ২৫ শতাংশ পর্যন্ত বিক্রি করার অনুমতি নিয়ে রেখেছে। বার্সেলোনা আশাবাদী, বাকি ১৫ শতাংশ বিক্রি করে আরও ৩০ কোটি ইউরো আয় করতে পারবে ক্লাবটি।

আরও পড়ুন