শুভ সকাল। আজ ১৮ মার্চ, বুধবার। গতকাল মঙ্গলবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

দেশের ১১টি সিটি করপোরেশন ও ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে বিএনপি সরকার। যাঁদের এসব পদে নিয়োগ দেওয়া হয়েছে, তাঁরা সবাই বিএনপির নেতা। তাঁদের কেউ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হয়েছেন। কেউ কেউ নির্বাচনে দলীয় মনোনয়ন পাননি। অর্থাৎ মূলত এর মাধ্যমে একধরনের ‘পুনর্বাসন’ করা হচ্ছে। বিস্তারিত পড়ুন...
বাবার দ্বিতীয় বিয়ের পর মো. নাইম শেখের আর সেই বাড়িতে থাকার জায়গা হয়নি। মা ফাতেমা বেগমকে নিয়ে তিনি বাগেরহাটের মোংলা উপজেলার কুমারখালী গ্রামে ভাড়া থাকতেন। কয়েক বছর আগে বিয়ে করেন নাইম। ১৬ মাস আগে মেয়ে নওশীন নাইম নুসাইবার জন্ম হয়। মা, মেয়ে ও স্ত্রীকে নিয়ে তাঁর সংসার ছিল। ভাড়ায় গাড়ি চালিয়েই চলত সংসার। বিস্তারিত পড়ুন...
চীন আনুষ্ঠানিকভাবে ইরানের ওপর চাপিয়ে দেওয়া এপস্টিন সিন্ডিকেট বা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রতিক্রিয়া জানাচ্ছে দুটি সমান্তরাল পথে—একজন কূটনীতিক ও একজন সামরিক মুখপাত্রের মাধ্যমে। এর অর্থ হচ্ছে চীন এই যুদ্ধকে চরম রাজনৈতিক বা কূটনৈতিক উত্তেজনা এবং সামরিক হুমকি—উভয় হিসেবেই দেখছে। বিস্তারিত পড়ুন...
আফগানিস্তানের রাজধানী কাবুলে সোমবার রাতে এক বিমান হামলায় অন্তত ৪০০ জন নিহত হয়েছেন, আহত ২৫০ জনের বেশি। একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চালানো এই হামলাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে আখ্যা দিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন রশিদ খান, মোহাম্মদ নবীদের মতো আফগান ক্রিকেটাররা। বিস্তারিত পড়ুন...
হলিউডের মর্যাদাপূর্ণ একাডেমি অ্যাওয়ার্ডসের এবারের আসর ছিল নানা দিক থেকে ব্যতিক্রমী। ভৌতিক ঘরানার সিনেমার সাফল্য, প্রযুক্তি নিয়ে সমালোচনা, রাজনৈতিক বক্তব্য এবং বড় স্টুডিওর আধিপত্য—সব মিলিয়ে এবারের অস্কার ছিল বহুমাত্রিক এক রাত। বিস্তারিত পড়ুন...