শুভ সকাল। আজ শনিবার। গতকাল শুক্রবার প্রকাশিত সংবাদের অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ ছুটির দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত নানা খবর ও বিশ্লেষণ।
প্রথম আলো যে কাজ করেছে, সেটি আদতে কোনো ভুল ছিল কি না, তা নিয়ে সাংবাদিকতার কোনো ক্লাসে আলোচনা বা বিতর্ক হতে পারে। আপাতত তর্কের খাতিরে মেনে নিচ্ছি যে প্রথম আলো ভুল করেছে। তবে তাদের এই ভুলকে পরিণত করা হয়েছে একটি রাজনৈতিক চালে, যাতে চাপে ফেলে স্বাধীন পত্রিকা হিসেবে তাদের অবস্থান পরিবর্তন করানো যায় এবং একটি পেশাদার গণমাধ্যমকে হেয় করা যায়—ডিজিটাল নিরাপত্তা আইনে প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে মামলা ও একজন সাংবাদিককে গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে এই মত দিয়েছেন ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম।
বিস্তারিত পড়ুন
জার্মান সম্প্রচারমাধ্যম ডয়চে ভেলের তথ্যচিত্রে র্যাবের বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের যে অভিযোগ আনা হয়েছে, তা অত্যন্ত সতর্কতার সঙ্গে খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল এ কথা বলেছেন।
বিস্তারিত পড়ুন
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, সংঘাত ভুলে আলাপ-আলোচনার মাধ্যমে ঐকমত্যে এসে গণতন্ত্রকে বিকশিত হতে সবার সহায়তা করা উচিত। কেননা, গণতন্ত্রহীন অবস্থায় যে উন্নয়ন হয়, তা কখনো সর্বজনীন হতে পারে না। সে উন্নয়ন হয় ব্যক্তি ও গোষ্ঠীকেন্দ্রিক। শুক্রবার জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তীতে জাতীয় সংসদে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
বিস্তারিত পড়ুন
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, সরকার আগের মতো একতরফা নির্বাচন করতে চায়। সে জন্য তারা জাতিসংঘের (নির্বাচনে সহযোগিতার) প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। বিএনপি ও বিরোধী জোট যদি নির্বাচনে অংশ না নেয়, তাহলে নির্বাচনের বৈধতা থাকবে না। শুক্রবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ১২–দলীয় জোটের লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
বিস্তারিত পড়ুন
বিদেশফেরত ব্যক্তিদের মালামাল লুটে নিতে মধ্যরাতে ঢাকার বিমানবন্দরের সামনের সড়কে মাইক্রোবাস নিয়ে প্রস্তুতি নেওয়ার সময় গ্রেপ্তার হয়েছেন পুলিশের তিনজন কনস্টেবল। তাঁরা মিরপুরে ঢাকা মহানগর পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে (পিওএম) দায়িত্বরত। জিজ্ঞাসাবাদে ডাকাতির উদ্দেশ্যে সেখানে অবস্থান নেওয়ার কথা স্বীকার করেন তাঁরা। একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
বিস্তারিত পড়ুন
ইসরায়েলের তেল আবিব শহরে শুক্রবার সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত একজনের প্রাণ গেছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। এমন এক সময় এ ঘটনা ঘটল, যখন রোজার মধ্যেও মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে গাজা উপত্যকা ও লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।
বিস্তারিত পড়ুন
রুশ বাহিনীর বিরুদ্ধে এ বসন্তেই বড় ধরনের পাল্টা হামলা চালানোর পরিকল্পনা করছে ইউক্রেন। দেশটিকে কীভাবে সাহায্য করা যায়, সেই পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ও ন্যাটো। এ পরিকল্পনাসংক্রান্ত গোপন কিছু নথি ফাঁস হয়ে গেছে। পাওয়া যাচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোয়।
বিস্তারিত পড়ুন
আগামী সপ্তাহে ইয়েমেনের রাজধানী সানায় যাচ্ছে সৌদি আরব ও ওমানের প্রতিনিধিদল। ইরানসমর্থিত হুতি সরকারের কর্মকর্তাদের সঙ্গে স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতেই তাদের এ সফর। এর মধ্য দিয়ে আট বছর ধরে চলা যুদ্ধ বন্ধই উদ্দেশ্য।
বিস্তারিত পড়ুন
আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টে জয় পেয়েছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে তিন বছর পর দেশের মাটিতে আরেকটি টেস্ট জিতল বাংলাদেশ। সর্বশেষ ২০২০ সালের ফেব্রুয়ারিতে মিরপুরেই জিম্বাবুয়েকে হারিয়েছিল তারা। এর আগে বাংলাদেশের সর্বশেষ টেস্ট জয় ছিল ২০২২ সালের শুরুতে, মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে।
বিস্তারিত পড়ুন
জালিয়াতি ও চেক প্রতারণার মামলায় বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন রাঁচির একটি আদালত। আমিশা প্যাটেলের সঙ্গে তাঁর ব্যবসায়িক সহযোগী ক্রুনালের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
বিস্তারিত পড়ুন