শুভসন্ধ্যা। আজ বুধবার। রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:

সম্প্রতি সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত সংবাদের বিষয়ে সাংগঠনিক তদন্ত হয়। তদন্তে গাজী নজরুল ইসলামের নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় তাঁকে দলের গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়। বিস্তারিত পড়ুন...লিংক:
জেলেরা জানান, গতকাল দিনের জোয়ারে তাঁরা সন্দ্বীপ চ্যানেলে ইলিশ মাছ ধরতে যান। জাল ছড়ানোর সময় তাঁদের একজনের চোখে পড়ে, কিছুটা দূরে লাল রঙের বড় একটি বস্তু স্রোতের সঙ্গে ভেসে আসছে। প্রথমে সেটি কী, তাঁরা বুঝতে পারেননি। কাছে আসতেই দেখা যায়, সেটি একটি ‘বিশালাকার’ ধাতব কাঠামো। বিস্তারিত পড়ুন...লিংক:
প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষাক্ষেত্রে দুর্নীতির প্রতিবাদে এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে নয়াদিল্লির যন্তর মন্তর ঘিরে কয়েক দিন ধরে শিক্ষার্থীদের তীব্র আন্দোলন চলছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে এ আন্দোলন গড়ে উঠেছে। লোকসভা অভিমুখে মিছিল থেকে আটক হওয়ার ২৪ ঘণ্টার কম সময়ের মধ্যে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আবার অনেক বিক্ষোভকারী যন্তর মন্তরে ফেরেন। তাঁদের মধ্যে কয়েকজন আসেন সরাসরি থানা থেকেই। রাতে থানায় ছিলেন তাঁরা। বিস্তারিত পড়ুন...লিংক:
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেক সমর্থক প্রশ্ন তুলেছিলেন, ঠিক কী ‘ভুলে যেতে’ বলছিলেন আর্জেন্টিনা অধিনায়ক? ফাইনালের আগে কি দলের ভেতরে কোনো সমস্যা হয়েছিল? নাকি স্পেনের পক্ষ থেকে রেফারিং নিয়ে অভিযোগ, বাইরের সমালোচনা কিংবা অন্য কোনো বিষয়কে ইঙ্গিত করেছিলেন তিনি? বিস্তারিত পড়ুন...লিংক:
ক্রাউন সিমেন্ট অভিজ্ঞতার আলোর আয়োজনে এবারের অতিথি প্রখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী ও নির্মাতা সুচন্দা। কথাসাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হককে দেওয়া দীর্ঘ সাক্ষাৎকারে নিজের শৈশব, বেড়ে ওঠা, চলচ্চিত্রে জড়িয়ে পড়া, জহির রায়হানের সঙ্গে প্রেম–বিয়েসহ জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরেছেন তিনি। বিস্তারিত পড়ুন...লিংক: