শুভ সন্ধ্যা। আজ বৃহস্পতিবার, সপ্তাহের শেষ কর্মদিবস। আর আজই জাতীয় সংসদে ২০২৩–২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হলো। এ নিয়ে আজ একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আর সেগুলোতে পাঠকের ব্যাপক আগ্রহ লক্ষ করা গেছে। রাস্তায় চলাচলের ক্ষেত্রে প্রয়োজন মনে করলে বিদেশি দূতাবাস, সংস্থা ও কূটনৈতিক মিশনগুলো নির্ধারিত টাকার বিনিময়ে এখন থেকে আনসার বাহিনীর মাধ্যমে অতিরিক্ত নিরাপত্তা (এসকর্ট) নিতে পারবে। আজ এ–সংক্রান্ত প্রতিবেদনটিতে পাঠকের সাড়া পাওয়া গেছে যথেষ্ট। এর বাইরে আন্তর্জাতিক, ক্রীড়া ও বিনোদনের নানা খবর আছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

২০২৩-২৪ অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বেশ কিছু পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর (মূসক/ভ্যাট) ও শুল্ক বাড়ানোর সুপারিশ করেছেন। এতে এসব পণ্যের দাম বাড়তে পারে। বিস্তারিত পড়ুন...
বিড়ির দাম না–ও বাড়তে পারে। কারণ, বিড়িতে নতুন করে কর বাড়ানোর প্রস্তাব করেননি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বিস্তারিত পড়ুন...
নীতিমালা অনুযায়ী, দূতাবাসগুলো প্রয়োজন মনে করলে নিরাপত্তার কাজে আনসার ব্যাটালিয়ন থেকে গাড়িও ভাড়া নিতে পারবে। একটি গাড়ির জন্য প্রতি মাসে ১ হাজার ডলার বা ১ লাখ ৭ হাজার টাকা খরচ করতে হবে। বিস্তারিত পড়ুন...
বিশ্বকাপের পর উৎসবে মেজাজে উন্মাতাল কয়েকটা দিন কাটিয়েছিলেন আর্জেন্টাইন ফুটবলাররা। এরপর ফিরে গিয়েছিলেন নিজ নিজ ক্লাবে। বিস্তারিত পড়ুন...
পাঁচ শতাধিক শব্দের এই স্ট্যাটাসে তিশা জানান, দুটি অনুষ্ঠানে অংশ নিতে তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সময়ের তারতম্যের কারণে দেশের খবরাখবর খুব বেশি রাখা হয় না তাঁর। বিস্তারিত পড়ুন...