শুভ সকাল। আজ ১৪ এপ্রিল, মঙ্গলবার। গতকাল সোমবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

লক্ষ্মীপুরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, ছেলেসহ তিনজনকে কুপিয়ে ওই ব্যক্তি একটি তিনতলা ভবনের ছাদ থেকে লাফ দিয়ে আহত হন। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁর মৃত্যু হয়। বিস্তারিত পড়ুন...
মাথায় ছোট ছোট চুল। রঙিন রাবার ব্যান্ড দিয়ে ওই চুলেই কয়েকটি ঝুঁটি করা। বিছানায় বসে ১০ মাস বয়সী সোহা মনি হাসছে। এ ছবি তোলার কয়েক দিন পরের আরেকটি ছবি ফেসবুকে ঘুরছে। গোলাপি রঙের নকশিকাঁথায় সোহার মুখসহ সারা শরীর মুড়িয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন স্বজনেরা। হাম ও নিউমোনিয়ায় ১০ এপ্রিল মারা যায় সে। বিস্তারিত পড়ুন...
দুই মেয়াদে আমিনুল ইসলাম বিসিবি সভাপতি ছিলেন ১০ মাস। এই সময়ে অনেক ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে গেছে বাংলাদেশের ক্রিকেট, টি–টুয়েন্টি বিশ্বকাপে না খেলার মতো সিদ্ধান্তও হয়েছে। আমিনুলের সভাপতি হওয়া যেমন প্রশ্নবিদ্ধ ছিল, তেমনি বিসিবি থেকে তাঁর বিদায়ও। বিস্তারিত পড়ুন...
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধে দুই সপ্তাহের কথিত যুদ্ধবিরতি চলছে। গত শুক্র ও শনিবার পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা একটি স্থায়ী যুদ্ধবিরতির জন্য আলোচনায় বসেন। সমঝোতা ছাড়াই দুই পক্ষের বৈঠক শেষ হলেও ইরান ও যুক্তরাষ্ট্র আলোচনা চালিয়ে যাবে বলে জানিয়েছে তেহরান। বিস্তারিত পড়ুন...
পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে শান্তি আলোচনা চলাকালে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের কাছে একটি ফোন আসে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওই ফোনকলের পর পুরো পরিস্থিতি পাল্টে যায় বলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বিস্তারিত পড়ুন...