শুভ সন্ধ্যা। আজ শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন। গতকাল বৃহস্পতিবার বেসরকারি ডাচ্-বাংলা ব্যাংকের গাড়ি থেকে সোয়া ১১ কোটি টাকা ছিনিয়ে নেয় ডাকাতেরা। ৩৩ বছর আগের এমন আরেক ঘটনার প্রতিবেদন আজ পাঠক সমাদৃত হয়েছে ব্যাপকভাবে। সিদ্দিকবাজারের বিস্ফোরণ নিয়ে আজও রয়েছে কয়েকটি প্রতিবেদন। এ ছাড়া আন্তর্জাতিক, বাণিজ্য, ক্রীড়া ও বিনোদনজগতরে নানা খবর রয়েছে আজ। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

প্রায় একই রকম চাঞ্চল্যকর ঘটনা প্রথম ঘটেছিল ১৯৯০ সালের ৫ মার্চ, রাজধানীর ব্যস্ততম এলাকা মতিঝিলে। সেই ঘটনা দেশজুড়ে তীব্র আলোড়ন তুলেছিল। ওই দিন এভাবে টাকা বহন করার সময় তৎকালীন গ্রিন্ডলেজ ব্যাংকের (এখন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সঙ্গে একীভূত) ৫০ লাখ টাকা ছিনতাই বা ডাকাতি হয়েছিল। বিস্তারিত পড়ুন
তিতাসের পরিত্যক্ত লাইনের ছিদ্র থেকে বের হওয়া গ্যাস জমে পুরান ঢাকার সিদ্দিকবাজারে ভবনের বেজমেন্টে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস ও পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোমা নিষ্ক্রিয়করণ দলের প্রাথমিক অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে। বিস্তারিত পড়ুন
দুলালী রানী (৫৫) ভালোবেসে বিয়ে করেছিলেন হরিজন সম্প্রদায়ের পান্না লালকে। বিয়ের পর স্বামী তাঁকে মর্গে নিয়ে লাশ কাটার কাজ শেখান। এর পর থেকে ২৫ বছর ধরে স্বামী ও ছেলেকে লাশ কাটায় সহযোগিতা করে আসছেন দুলালী। বিস্তারিত পড়ুন
নিজেদের আগের ম্যাচটিতেই লিভারপুলের কাছে ৭-০ গোলে বিধ্বস্ত হয়েছিল ইউনাইটেড। এমন বিপর্যয়ের পর অনেকেই মনে করেছিলেন, একাদশে অনেক পরিবর্তন আনবেন টেন হাগ। কিন্তু কাল ইউরোপা লিগের শেষ ষোলোতে রিয়াল বেতিসের লিভারপুলের কাছে বিধ্বস্ত হওয়া দলটিকেই নামিয়ে দিলেন। বিস্তারিত পড়ুন
লরেনজো রুইজটারের বয়স ২৭ বছর। বাড়ি নেদারল্যান্ডসে। বয়স যখন ১০ বছর, তখন থেকে গুপ্তধনের সন্ধান করছেন লরেনজো। ২০২১ সালে দেশটির উত্তরাঞ্চলীয় ছোট শহর হুগউডে মাটি খুঁড়ে প্রাচীন গুপ্তধনের সন্ধান পেয়েছেন তিনি। বিস্তারিত পড়ুন