সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ২৩ জুন, শুক্রবার। গতকাল বৃহস্পতিবার হয়তো প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচটি খবর ও বিশ্লেষণ।

বাসযোগ্য শহরের তালিকায় ঢাকার স্থান ১৬৬, শীর্ষে অস্ট্রিয়ার ভিয়েনা

বিশ্বের বাসযোগ্য শহরের তালিকায় ১৭৩টি দেশের মধ্যে ঢাকার অবস্থান ১৬৬। তালিকায় এ নগরীর অবস্থান নিচের দিক থেকে সপ্তম। গতকাল ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) প্রকাশিত দ্য গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স ২০২৩ থেকে এ তথ্য জানা গেছে। বিস্তারিত পড়ুন:

আপিলে প্রার্থিতা ফিরে পেলেন হিরো আলম

হিরো আলম

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রার্থিতা ফিরে পেয়েছেন আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। নির্বাচন কমিশনে করা আপিল শুনানি শেষে গতকাল দুপুরে তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। বিস্তারিত পড়ুন:

সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ এক বছরে ৯৪% কমে গেছে

সুইস ব্যাংক

সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংক বা সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থ উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে। মাত্র এক বছরের ব্যবধানে দেশটির বিভিন্ন ব্যাংকে থাকা বাংলাদেশিদের অর্থ প্রায় ৮২ কোটি সুইস ফ্রাঁ বা ৯৪ শতাংশ কমে গেছে। সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংকের (এসএনবি) বার্ষিক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। বিস্তারিত পড়ুন:

সাংবাদিক রব্বানি হত্যাকাণ্ডের ঘটনায় ১১ দূতাবাস-হাইকমিশনের উদ্বেগ

বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি এবং একাত্তর টিভির বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি গোলাম রব্বানির (নাদিম) ওপর ১৫ জুনের ভয়াবহ হামলা ও হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকায় ১১টি দূতাবাস ও হাইকমিশনের সংগঠন বাংলাদেশে মিডিয়া ফ্রিডম কোয়ালিশন (এমএফসি)। বিস্তারিত পড়ুন:

বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্র-চীনের রশি টানাটানি, ভারতের অবস্থান কী

ভারত-চীনের দ্বন্দ্ব এখন ভারতের ‘ভেতর বাড়ির উঠান’ বাংলাদেশেও পৌঁছে গেছে। বাংলাদেশে সরকারের সমালোচকদের বিচারবহির্ভূতভাবে হত্যা করার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত বাহিনী র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর বিরুদ্ধে মাস কয়েক আগে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেওয়ার পরিপ্রেক্ষিতে চীন খোলাখুলিভাবে শেখ হাসিনা সরকারের প্রতি তাদের সমর্থন দিয়েছে। বিস্তারিত পড়ুন: