সন্ধ্যায় সারা দিনের খবর

শুভসন্ধ্যা। আজ মঙ্গলবার। রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:

প্রবাসী শ্রমিকের মৃত্যু: দিনে গড়ে ১৪টির বেশি মরদেহ এসেছে, কোন দেশে বেশি

২০১৯ সালের ২৪ অক্টোবর ভোরে কফিনে মোড়ানো অবস্থায় দেশে আসে খুলনার আবিরনের লাশ। প্রবাসী শ্রমিকের এমন মৃত্যু এখনো হচ্ছে
ছবি: প্রথম আলো

কম্বোডিয়ার টাইলস কারখানায় কাজ করতেন পাবনার আল আমিন। কাজের সময় শতাধিক টাইলসের নিচে চাপা পড়ে মারা যান তিনি। গত ২৭ সেপ্টেম্বর দেশে আসে তাঁর মরদেহ। তিনি মারা যান ২০২৫ সালের ১২ এপ্রিল। মরদেহ দেশে আসতে সময় লেগে যায় প্রায় দেড় বছর। বিস্তারিত পড়ুন...

জ্ঞানেশেই কি গণেশ ওলটাবে মোদির?

যদি জ্ঞানেশ কুমারকে সরে যেতে হয়, তাহলে তাতে সবচেয়ে ক্ষতি হবে নরেন্দ্র মোদির বিজেপি সরকার।

পাকিস্তানে তখন উর্দি শাসন। জেনারেল মোশাররফ ক্ষমতায়। রাজনৈতিক দলগুলো মারাত্মক চাপে। নেতারা দেশছাড়া। পিপিপি নেত্রী বেনজির ভুট্টোও দেশে ঢুকতে পারছেন না। তাঁকে পালাবদল করে কখনো লন্ডনে, কখনো দুবাইয়ে থাকতে হচ্ছে। এ রকম সময়ে ২০০১ সালের ২৫ নভেম্বর বিকেলবেলায় দিল্লিতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী (পরে উপপ্রধানমন্ত্রী হন) লালকৃষ্ণ আদভানির বাসায় বেড়াতে এসেছেন বেনজির ভুট্টো। বিস্তারিত পড়ুন...

‘হুমকি’র মুখে ব্রিটেনের ঘাঁটি থেকে বোমারু বিমান সরিয়েছে যুক্তরাষ্ট্র, কমল ইরানে দ্রুত হামলার সক্ষমতা

যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড বিমানঘাঁটির রানওয়েতে দাঁড়িয়ে একটি মার্কিন বি-১ ল্যান্সার বোমারু বিমান

যুক্তরাজ্যের রয়্যাল এয়ারফোর্স বা আরএএফ ফেয়ারফোর্ড বিমানঘাঁটিতে ‘কিছু হুমকি’র কারণে সেখান থেকে নিজেদের বোমারু বিমানগুলো সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এ তথ্য জানিয়েছেন। বিস্তারিত পড়ুন...

বিদায়ের মাঠ মনুমেন্তালই সবচেয়ে বেশি ভালোবেসেছে মেসিকে

লিওনেল মেসির বাঁ পায়ের নিচে বল। আকাশি–সাদা বুটে তাঁকে এভাবে দেখার সময় এখন একদমই শেষের পথে

আর কোনো স্টেডিয়াম লিওনেল মেসিকে এতটা ভালোবাসেনি। সেই মনুমেন্তালেই আকাশি–সাদায় শেষবারের মতো দেখা দেবেন মেসি। কী এক ভালোবাসার বন্ধনে মনুমেন্তাল তাঁর সোনার ছেলেকে বেঁধেছে, তার আসলে ব্যাখ্যা হয় না। যেমনটা হয় না মেসিকে বল পায়ে দেখলেই বুকের ভেতর বয়ে চলা ঝড়ের ব্যাখ্যা। বিস্তারিত পড়ুন...

রাধিকার অন্তরঙ্গ দৃশ্য ফাঁস নিয়ে বিতর্ক, ‘কেউ হয়তো মুঠোফোনে ভিডিওটি করেছেন’

রাধিকার ফাঁস হওয়া অন্তরঙ্গ দৃশ্যটি নিয়ে কথা বলেছেন অভিনেতা অনিরুদ্ধ সূর্য

রাধিকা আপ্তের একটি সিনেমার অন্তরঙ্গ দৃশ্যের ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ার ঘটনায় আবারও অভিনয়শিল্পীদের ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ের সময় ধারণ করা ফুটেজ কীভাবে ফাঁস হয়ে যায়, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। এবার বিষয়টি নিয়ে কথা বলেছেন ‘লাস্ট স্টোরিজ ৩’–এর অভিনেতা অনিরুদ্ধ সূর্য। বিস্তারিত পড়ুন...