সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১৯ মার্চ, বৃহস্পতিবার। গতকাল বুধবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

পদত্যাগপত্রে ট্রাম্পের উদ্দেশে কী লিখেছেন শীর্ষস্থানীয় মার্কিন কর্মকর্তা

জোসেফ কেন্ট
ছবি: রয়টার্স

ইরান যুদ্ধের বিরোধিতা করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শীর্ষ সন্ত্রাসবাদবিরোধী কর্মকর্তা পদত্যাগ করেছেন। জো কেন্ট এক চিঠিতে পদত্যাগের ঘোষণা দেন। তিনি লিখেছেন, ‘অনেক চিন্তাভাবনার পর আমি জাতীয় সন্ত্রাসবাদবিরোধী কেন্দ্রের পরিচালক পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।...নিজের বিবেকের কাছে দায়বদ্ধ থেকে আমি ইরানে চলমান এই যুদ্ধের প্রতি সমর্থন দিতে পারি না।’ বিস্তারিত পড়ুন...

ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি

এই রমজানে বিভিন্ন মসজিদে তারাবিহর নামাজ আদায় করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। সেখানে সমর্থকদের সেলফির আবদারও মেটান তিনি

পবিত্র রমজান মাসের শেষভাগে নফল ইবাদত শুরু করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী; নিজের অনাকাঙ্ক্ষিত ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে তিনি বলেছেন, এখন থেকে ‘অপ্রয়োজনীয়’ কথা এড়িয়ে চলবেন তিনি। বিস্তারিত পড়ুন...

ইরান যুদ্ধ, নাকি দাজ্জালতত্ত্বে মোড়া ‘আমেরিকান ক্রুসেড’!

ট্রাম্প ও নেতানিয়াহুর সরকারের কাজকারবার দেখে মনে হচ্ছে ইরান যুদ্ধকে তাঁরা বাইবেলীয় ভবিষ্যদ্বাণীর দৃষ্টিকোণ থেকে দেখছেন এবং সে অনুযায়ী সামরিক সিদ্ধান্ত নিচ্ছেন।

যুদ্ধে জয় পাওয়ার জন্য আমেরিকার কোনো প্রেসিডেন্ট কস্মিনকালে হোয়াইট হাউসে এ ধরনের সম্মিলিত প্রার্থনার আয়োজন করেননি; কিন্তু ট্রাম্প করেছেন। শুধু তা-ই নয়, সেই দৃশ্য যাতে সবাই দেখতে পারেন, সে জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভিডিও ছড়ানোর ব্যবস্থাও করেছেন। বিস্তারিত পড়ুন...

‘ও আল্লাহ, ও মা’ বলতে বলতে শেষ! শেষ তিন ঘণ্টায় কী ঘটেছিল

নাটকের দৃশ্যে শামস সুমন

শামস সুমনের জীবনের শেষ কয়েক ঘণ্টার ঘটনাপ্রবাহে, যা এখন সহকর্মীদের কাছে হয়ে উঠেছে এক বেদনাদায়ক স্মৃতি। অভিনেতা আবুল কালাম আজাদ জানান, বিকেল পৌনে চারটার দিকে ভিডিও কলে কথা হয়েছিল শামস সুমনের সঙ্গে। তখনই তাঁর শারীরিক অবস্থার অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। বিস্তারিত পড়ুন...

সেনেগালের কাছ থেকে শিরোপা কেড়ে মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা

শিরোপা নিয়ে সেনেগালের খেলোয়াড়দের উদ্‌যাপন। ফাইনাল জয়ের পর

২০২৫ আফ্রিকান কাপ অব নেশনস ফাইনালের ফল বাতিল করে মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা করেছে আফ্রিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (কাফ)। গত ১৮ জানুয়ারি রাবাতে অনুষ্ঠিত সেই ফাইনালে মরক্কোকে ১-০ গোলে হারায় সেনেগাল। বিস্তারিত পড়ুন...