সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ রোববার, সপ্তাহের প্রথম কর্মদিবস। ইতিমধ্যেই পাঁচ সিটি করপোরেশনের নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এ নিয়ে আজ প্রথম আলোয় একাধিক বিশেষ প্রতিবেদন আছে। সেগুলোতে পাঠকের যথেষ্ট সাড়াও পাওয়া গেছে। রাজনীতি নিয়ে আজ আরও প্রতিবেদন আছে। এ ছাড়া আছে অর্থনীতি, আন্তর্জাতিক, বিনোদন ও ক্রীড়াজগতের নানা প্রতিবেদন। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

বিএনপি ভোটে যাবে না, চিন্তা ‘উকিল মডেল’ নিয়ে

এত দিন নির্বাচন বর্জন করে এসে এখন হঠাৎ জাতীয় নির্বাচনের ছয় মাস আগে পাঁচ সিটির নির্বাচনে অংশ নিলে আন্দোলন ক্ষতিগ্রস্ত হবে। নেতা-কর্মী এবং সাধারণ মানুষের মধ্যে এই বার্তা যাবে যে বিএনপি শেষ পর্যন্ত এই সরকারের অধীন আগামী জাতীয় সংসদ নির্বাচনেও অংশ নেবে। তাই দলের নীতিনির্ধারকেরা এখনো সিটি নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তেই রয়েছেন। বিস্তারিত পড়ুন...

পাঁচ সিটিতে সুষ্ঠু ভোটের লক্ষ্য আওয়ামী লীগের

আওয়ামী লীগ

ভোট যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়, সেটি নিশ্চিত করতে চায় আওয়ামী লীগ। অন্যদিকে, জাতীয় নির্বাচনের আগমুহূর্তে বিরোধী দল বিএনপি নির্দলীয় সরকারের দাবিতে তাদের আন্দোলন চূড়ান্ত পর্যায়ে নেওয়ার কথা বলছে। এমন পটভূমিতে পাঁচ সিটির নির্বাচন কোন মডেলে করা হয়, সেদিকেই নজর থাকবে সবার। বিস্তারিত পড়ুন...

পাকিস্তানের অর্থনীতি পতনের শেষ প্রান্তে চলে এসেছে

পাকিস্তান একই সঙ্গে কিছু অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করছে। পাকিস্তানের অকেজো রাজনৈতিক ব্যবস্থা ও নিজেদের স্বার্থে অন্ধ অভিজাত সম্প্রদায়কে এসব সংকটের জন্য সবচেয়ে বেশি দায় দেওয়া হচ্ছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান দুর্বল ও নড়বড়ে রাজনৈতিক জোটের বিরুদ্ধে রাজপথে ও আদালতে লড়াই করে চলেছেন। বিস্তারিত পড়ুন...

আয়ারল্যান্ড সিরিজে নতুন মুখ মৃত্যুঞ্জয়, নেই তাসকিন

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে ডাকা হয়েছে মৃত্যুঞ্জয়কে

ঢাকা প্রিমিয়ার লিগে গত মৌসুমের মতো এবারও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলছেন মৃত্যুঞ্জয়। এখন পর্যন্ত ৭ ম্যাচে তিনি ৯ উইকেট নিয়েছেন ২৭.৮৮ গড়ে, সেরা বোলিং ৩১ রানে ৩ উইকেট। ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ জয়ী বিশ্বকাপ দলে প্রাথমিকভাবে থাকলেও চোটের কারণে আগেভাগেই দেশে ফিরে আসতে হয়েছিল তাঁকে। বিস্তারিত পড়ুন...

৩০০ কোটি বাজেটের ছবি নিয়ে আসছেন শাহরুখ-সালমান

শাহরুখ খান ও সালমান খান

‘টাইগার ভার্সেস পাঠান’ ছবির বাজেট ধরা হয়েছে ৩০০ কোটি রুপির বেশি। এটি হতে যাচ্ছে অন্যতম ব্যয়বহুল হিন্দি সিনেমা। বলিউড হাঙ্গামাকে ছবিটির সঙ্গে যুক্ত একটি সূত্র জানিয়েছে, দর্শকদের ভরপুর তৃপ্তি দিতে কোনো ফাঁক রাখতে চাইছেন না নির্মাতারা। ছবির অ্যাকশন দেখে দর্শকেরা চমকে যেতে বাধ্য। বিস্তারিত পড়ুন...