সকালেই পড়ুন আলোচিত যত খবর

শুভ সকাল। আজ ২২ মে, সোমবার। দিনটি শুরু করুন প্রথম আলো অনলাইনের আলোচিত কয়েকটি খবর পড়ে।

নির্বাচনের প্রাক্কালে মার্কিন নাগরিকদের সতর্কভাবে চলাফেরার পরামর্শ

ঢাকার মার্কিন দূতাবাস
ছবি: ফেসবুক থেকে নেওয়া

বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকাসহ সারা দেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্কতার সঙ্গে চলাফেরার পরামর্শ দিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস। গতকাল রোববার বিকেলে মার্কিন দূতাবাস ‘ডেমোনস্ট্রেশন অ্যালার্ট’ শিরোনামে প্রচারিত হালনাগাদ করা নিরাপত্তা সতর্কবার্তায় এ পরামর্শ দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, মার্কিন নাগরিকদের জন্য জারি করা ওই সতর্কবার্তা ঢাকা এবং বাংলাদেশের অন্য শহরগুলোর জন্যও প্রযোজ্য হবে। বিস্তারিত পড়ুন

দেশের বাণিজ্যে বড় বাজার যুক্তরাষ্ট্র, প্রবাসী আয়ে সৌদি আরব

বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার মধ্যে মূলত যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারই বাংলাদেশের রপ্তানি আয়কে বাঁচিয়ে রেখেছে। এর মধ্যে অবশ্য একক বাজার হিসেবে যুক্তরাষ্ট্রের অবস্থানই শীর্ষে। অন্যদিকে প্রবাসী আয়ে বরাবরই শীর্ষে থাকত সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। বিস্তারিত পড়ুন

আরপিও সংশোধনে ইসির ক্ষমতা খর্ব নয়, বরং কিছুটা বাড়বে: রাশেদা সুলতানা

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, নির্বাচন চলাকালে অনিয়মের অভিযোগে নির্বাচন কমিশনের ভোট বন্ধ করার ক্ষমতা খর্ব হয়নি। আইনে এটি এখনো আছে। এর সঙ্গে ভোটের ফলাফলের গেজেট প্রকাশ স্থগিত রাখার ক্ষমতা চেয়ে নতুন একটি ধারা সংসদ নির্বাচনসংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) যুক্ত করার প্রস্তাব করেছিল নির্বাচন কমিশন। মন্ত্রিসভা এটার আংশিক অনুমোদন দিয়েছে। এতে কমিশনের ক্ষমতা কিছুটা বাড়বে। বিস্তারিত পড়ুন

হাসপাতালে এএসপি হত্যা: থানার তদন্তে অভিযুক্ত চার মালিক, পিবিআইয়ের তদন্তে দায় নেই

এএসপি আনিসুল করিম

সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিমকে পিটিয়ে হত্যার মামলায় অনুমোদনহীন এক হাসপাতালের ৭ মালিকসহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছিল আদাবর থানা-পুলিশ। তবে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তার তদন্তে সেই ‘মাইন্ড এইড’ মানসিক হাসপাতালের চারজন মালিকের সম্পৃক্ততা পায়নি বলে জানিয়েছে। এ ছাড়া আনিসুলকে ওই হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেওয়া জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের একজন চিকিৎসকেরও সম্পৃক্ততা না পাওয়ার কথা জানিয়েছে। বিস্তারিত পড়ুন

আমদানির খবর শুনেই পেঁয়াজের দাম কমালেন চট্টগ্রামের ব্যবসায়ীরা

পেঁয়াজ।

দেশে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হতে পারে, এমন খবর প্রচার হতেই চট্টগ্রামের খাতুনগঞ্জ পাইকারি বাজারে প্রতি কেজিতে তিন থেকে পাঁচ টাকা কমে গেছে। সেই সঙ্গে খুচরা পর্যায়েও প্রতি কেজি পেঁয়াজের দাম অন্তত পাঁচ টাকা কমেছে।বিস্তারিত পড়ুন

আবারও নারী ইউএনওর ‘গার্ড অব অনার’ দেওয়ার বিরোধিতায় কাদের সিদ্দিকী

বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ খানের স্মরণসভায় দেওয়া বক্তব্যে আবার নারী ইউএনওর রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার বিরোধিতা করেন বঙ্গবীর কাদের সিদ্দিকী

টাঙ্গাইলের সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আলমের ‘গার্ড অব অনার’দেওয়ার ঘটনা আবারও সামনে এনে সমালোচনা করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। শনিবার সন্ধ্যায় সখীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ খান ওরফে নয়া মুন্সির স্মরণসভায় তিনি অংশ নেন। সেখানে প্রসঙ্গটি তোলেন তিনি। বিস্তারিত পড়ুন:

চীনকে ঠেকাতে যে পরিকল্পনা এঁটেছেন জি-৭-এর নেতারা

জি–৭ সম্মেলনে বৈঠকে সদস্যদেশগুলোর নেতারা। রোববার জাপানের হিরোশিমায়

জাপানের হিরোশিমায় শিল্পোন্নত সাত দেশের জোট জি-৭-এর সম্মেলন শেষ হলো রোববার। এবারের সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এর মধ্য দিয়ে রাশিয়াকে একটি সুস্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। সম্মেলনে আলোচনায় এসেছে পশ্চিমাদের আরেক প্রতিদ্বন্দ্বী চীনের কথাও। চীন ইস্যু নিয়ে সম্মেলনে সোচ্চার ছিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। বৈশ্বিক নিরাপত্তা ও উন্নয়নের ক্ষেত্রে তিনি বেইজিংকে বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলছেন, দেশটি দিন দিন কর্তৃত্ববাদী হয়ে উঠছে।বিস্তারিত পড়ুন

বাখমুত যুদ্ধে যেভাবে এগিয়েছে ভাগনার বাহিনী

বাখমুতে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছে ভাগনার গ্রুপ। ভাড়াটে এই সেনা দলের প্রধান ইয়েভজেনি প্রিগোশিন

ইউক্রেনের পূর্ব দনবাস অঞ্চলের বাখমুত শহর ঘিরে দীর্ঘদিন ধরে রুশ ও ইউক্রেন বাহিনীর মধ্যে রক্তক্ষয়ী লড়াই চলছে। রুশ ভাড়াটে সেনাদল ভাগনার গ্রুপ বাখমুতের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে। তবে ইউক্রেন বলছে, লড়াই চলছে। বিস্তারিত পড়ুন

আরববলয়ে বাশার, যুক্তরাষ্ট্রের কপালে ‘ভাঁজ’

সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে পৌঁছানোর পর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে স্বাগত জানানো হয়। ১৮ মে

এক যুগের বেশি সময় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে একঘরে রেখেছিল আরব বিশ্ব। কিন্তু সে অবস্থান থেকে সরে এসেছেন আরব নেতারা। চলতি সপ্তাহেই সৌদি আরবের জেদ্দায় আরব লিগের শীর্ষ সম্মেলনে বাশারকে উষ্ণ অভ্যর্থনা জানানো হলো। আনুষ্ঠানিকভাবে বাশারের আরববলয়ে ফেরার বিষয়টিকে একটা সময় অসম্ভবই মনে করা হতো, তাই বর্তমান পরিস্থিতিতে ‘হিসাব’মেলাতে পারছে না যুক্তরাষ্ট্র। বিস্তারিত পড়ুন:

ঢাকা আসছেন এমিলিয়ানো মার্তিনেজ

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক এমিলিয়ানো মার্তিনেজ

বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজকে চর্মচক্ষুতে দেখার সুযোগ পেতে যাচ্ছেন বাংলাদেশের ফুটবলপ্রেমীরা। আগামী ৩ জুলাই মার্তিনেজের ঢাকায় আসা একরকম নিশ্চিতই বলা যায়। সেই আসাটা মার্তিনেজের নিজের আগ্রহেই। কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত শুধু কলকাতায় আনার জন্যই যোগাযোগ করেছিলেন মার্তিনেজের সঙ্গে। কলকাতার সঙ্গে ঢাকা যোগ হচ্ছে মার্তিনেজের নিজের আগ্রহে। বিস্তারিত পড়ুন

‘দুই সন্তান’সহ কেন ছবি দেখতে চান পরীমনি

মা পরীমনির কোলের তাঁর সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য

‘দুই সন্তানকে নিয়ে ‘মা’ ছবিটি দেখতে চান পরীমনি’ এমন কথায় যে কেউই চমকে যাবেন। কারণটাও যে সবারই জানা, চিত্রনায়িকা পরীমনি যে এক সন্তানের মা। তাহলে আরেক সন্তানের কথা কোথা থেকে এল। বিস্তারিত পড়ুন