শুভ সন্ধ্যা। আজ মঙ্গলবার। আজ রাজধানীতে আওয়ামী লীগ ও বিএনপির বড় কর্মসূচি ছিল। রাজধানীর বাইরেও এসব কর্মসূচি পালিত হয়েছে। এসব নিয়ে আজ একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। গতকাল ঢাকা–১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেনের (হিরো আলম) ওপর হামলার বিষয়টি আজ মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে উঠেছে। এ–সংক্রান্ত প্রতিবেদনটি ব্যাপকভাবে পঠিত হয়েছে। এর বাইরে আজ অর্থনীতি, আন্তর্জাতিক, ক্রীড়া ও বিনোদনজগতের নানা খবর ছিল। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

একদিকে বিএনপির সরকার পতনের ‘এক দফা’ আন্দোলনে পদযাত্রা। অন্যদিকে ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা’ নিয়ে আওয়ামী লীগের কর্মসূচি চলছে। এতে সকাল থেকে ঢাকা-আরিচা মহাসড়ক, মিরপুরে শুরু হয় তীব্র যানজট। বিস্তারিত পড়ুন...
ওবায়দুল কাদের বলেন, বিএনপি মনে করেছিল, শেখ হাসিনার পদত্যাগ আমেরিকানরা চাইবে। চলে গেল, দিয়ে গেল বিএনপিকে একটা ঘোড়ার ডিম। বিস্তারিত পড়ুন ...
প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, ‘আমি বলব, গণতান্ত্রিক নির্বাচনে এই ধরনের রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই। বিস্তারিত পড়ুন...
হৃদয় বলেছেন, ‘ব্যাটিংয়ে মাথা ঠান্ডা রাখাটা খুবই গুরুত্বপূর্ণ, বল নির্বাচনও গুরুত্বপূর্ণ। এখানে বোলারদের ফিরে আসার সুযোগ থাকে, কিন্তু ব্যাটসম্যানের জন্য ব্যাপারটা কঠিন। আমি পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করার চেষ্টা করি। শান্ত থাকতে চেষ্টা করি।’ বিস্তারিত পড়ুন...
নাটকটির গল্পও লিখেছেন সাবিলা। ‘পারাপার’ ও ‘হৃদিতা’ নামে এর আগে আরও দুটি নাটকের গল্প লিখেছেন সাবিলা। ‘মুখোমুখি অন্ধকার’ তাঁর তৃতীয় গল্প। বিস্তারিত পড়ুন...