সন্ধ্যায় সারা দিনের খবর

শুভসন্ধ্যা। আজ মঙ্গলবার। রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:

ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ার ১৩টি পথে ১৪টি বাস নিয়ে নারীদের জন্য ‘পিংক বাস’ সার্ভিস

বাসগুলো পরিচালনা করবেন নারী চালক ও নারী সহকারীরা
ছবি: প্রথম আলো

গাজীপুর বিআরটিসি ট্রেনিং সেন্টারে তাঁরা গাড়ি চালানো শেখেন। প্রত্যেকেই ছাত্রী। আজ মঙ্গলবার তেজগাঁওয়ে তাঁরা এসেছিলেন নারীদের জন্য বাস সার্ভিসের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিতে। কারণ, এই বাসগুলো পরিচালনা করবেন নারী চালক ও নারী সহকারীরা। ভাড়া তুলবেন নারীরা। বাসের যাত্রী থাকবেন শুধু নারীরা। বিস্তারিত পড়ুন...

‘১০০ টাকায়’ গরুর মাংস–ভাতের দোকানটি উচ্ছেদ, সেখানে কেন ভিড় হতো

রাজধানীর আগারগাঁওয়ের তালতলা এলাকার এই ফুটপাতেই মিজানুর রহমানের খাবারের দোকান ছিল। গতকাল সোমবার

মিজানুর রহমান নামের এক ব্যক্তি দোকানটি চালাতেন। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) গত রোববার এই ফুটপাতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালায়। মিজানুরের দোকানটিও উচ্ছেদ করা হয়। অন্যদিকে মিজানুর এখন ১৫ দিনের জন্য কারাগারে আছেন। বিস্তারিত পড়ুন...

নিজের নির্বাচনী প্রচারের বিলবোর্ডে মামদানির ছবি ব্যবহার করে কী বোঝাতে চাইছেন নেতানিয়াহু

নেতানিয়াহুর দল লিকুদ পার্টির নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তেল আবিবে এই বিলবোর্ড টানানো হয়েছে

তেল আবিবের কেন্দ্রস্থলে স্থাপিত ওই বিলবোর্ডে মামদানির পাশাপাশি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ছবিও আছে। তাঁদের পাশে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নাইম কাসেমের ছবি রয়েছে। বিস্তারিত পড়ুন...

অস্ট্রেলিয়া দল থেকে কে বাদ পড়লেন, কে এলেন

অস্ট্রেলিয়া দল

ম্যাকাইয়ে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াড থেকে বাদ পড়েছেন ওপেনার জেক ওয়েদারাল্ড। ম্যাট রেনশ ডাক পেয়েছেন তাঁর জায়গায়। ডারউইনে প্রথম টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারে অস্ট্রেলিয়া। ম্যাকাইয়ে দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য দলে এই একটি পরিবর্তনই এনেছে অস্ট্রেলিয়া। বিস্তারিত পড়ুন...

‘আমাকে শান্তিতে মরতে দাও’, কী ঘটেছিল তৃষার জীবনের শেষ ৯০ মিনিটে

তৃষা শর্মা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

মাত্র পাঁচ মাসের সংসারজীবন। কিন্তু সেই অল্প সময়েই সম্পর্ক এমন জায়গায় পৌঁছেছিল যে মৃত্যুর কয়েক মিনিট আগে তৃষা শর্মা তাঁর ভাবিকে হোয়াটসঅ্যাপে লিখেছিলেন, ‘ওকে বলো, স্ত্রীর যা অবশিষ্ট আছে, কাল এসে নিয়ে যাক। এখন আমাকে শান্তিতে মরতে দাও।’ বিস্তারিত পড়ুন...