সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ২২ মে, শুক্রবার। গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

বসুন্ধরা যেন রাষ্ট্রের ভেতর আরেক রাষ্ট্র

বসুন্ধরা আবাসিক এলাকার একটি সড়ক
ছবি: প্রথম আলো

বসুন্ধরা আবাসিক এলাকাকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ৭ মে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বসুন্ধরা আবাসিক এলাকার সম্পূর্ণ নিয়ন্ত্রণ এখনো বসুন্ধরা গ্রুপের হাতে। অনেকেই বলছেন, এলাকাটি যেন রাষ্ট্রের ভেতরে আরেকটি রাষ্ট্র। প্রথম আলো এলাকাটির অন্তত ১৫ জন জমির মালিক, ফ্ল্যাটমালিক, ভাড়াটে, আবাসন ব্যবসায়ী, জমির ক্রেতা ও কেনাবেচার মধ্যস্থতাকারীদের সঙ্গে কথা বলেছে। তাঁরা বলেছেন, সেখানে নিজেদের মতো করে নিয়ম তৈরি করে বসুন্ধরা গ্রুপ। এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।

বিস্তারিত পড়ুন...

ইরান যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে ট্রাম্প–নেতানিয়াহু উত্তপ্ত ফোনালাপ, তীব্র মতবিরোধ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

ইরান যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে। গত মঙ্গলবার দুই নেতার মধ্যে এক উত্তেজনাপূর্ণ ফোনালাপে এ মতবিরোধের বিষয়টি স্পষ্ট হয়। মার্কিন প্রশাসনের একজন কর্মকর্তা সিএনএনকে এ তথ্য জানিয়েছেন। সাম্প্রতিক সময়ে এটিই এ দুই নেতার প্রথম ফোনালাপ নয়। এর আগে গত রোববারও তাঁদের মধ্যে কথা হয়।

বিস্তারিত পড়ুন...

বিশ্বকাপের আগে আবারও নেইমারের চোট

আবার চোটে নেইমার

একের পর এক চোটের কারণে তাঁর বিশ্বকাপ দলে জায়গা পাওয়া নিয়েই ছিল অনিশ্চয়তা। দমবন্ধ উত্তেজনার পর কার্লো আনচেলত্তির দলে জায়গা মিললেও নেইমারের বিশ্বকাপ খেলা নিয়ে সংশয় কাটছে না। আবারও চোটে পড়েছেন ৩৪ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকা। সান্তোস জানিয়েছে, ডান পায়ের কাফ মাসলে চোট পাওয়ায় ক্লাবটির হয়ে সামনের ম্যাচগুলোতে তিনি মাঠে নামতে পারবেন না। ২৭ মে ব্রাজিলের বিশ্বকাপ ক্যাম্পে যোগ দেওয়ার কথা তাঁর।

বিস্তারিত পড়ুন...

তিন নায়িকায় ‘রকস্টার’–এ চমকে দিলেন শাকিব

শুধু সাবিলা নন, টিজারে দেখা মিলেছে টাঙ্গিয়া জামান মিথিলা ও সুনিধি নায়েকেরও। তিন ভিন্ন নারী চরিত্রকে ঘিরে রকস্টারের জীবনে কী ঘটতে যাচ্ছে, সেটিই এখন বড় প্রশ্ন। ছবিতে শাকিব খানের সঙ্গে সাবিলা নূর।

পবিত্র ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা ‘রকস্টার’-এর দ্বিতীয় টিজার প্রকাশের পর দর্শকদের কৌতূহল আরও বেড়েছে। শাকিব খানের সঙ্গে সঙ্গে তিন নায়িকা সাবিলা নূর, মিথিলা ও সুনিধি নায়েকের ঝলকে রহস্যময় হয়ে উঠেছে সিনেমার গল্প। দেখে নেওয়া যাক টিজারের আলোচিত দৃশ্যগুলো।

বিস্তারিত পড়ুন...

পল্লবীতে শিশুকে ধর্ষণের পর হত্যা: এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ আইনমন্ত্রীর

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

রাজধানীর পল্লবীতে সাত বছরের এক শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারকে নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার ডিএমপি কমিশনারকে আইনমন্ত্রী এই নির্দেশ দেন বলে আইন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন।

বিস্তারিত পড়ুন...