সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ৩০ সেপ্টেম্বর, মঙ্গলবার। গতকাল সোমবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

দুই অ্যাপ বন্ধ করে কি শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ ঠেকানো যাবে

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গত রোববার অনুষ্ঠিত আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির বৈঠকে দুটি অ্যাপ বন্ধের বিষয়ে আলোচনা হয়। অ্যাপ দুটি হলো টেলিগ্রাম ও বোটিম। বৈঠক সূত্র বলছে, সেখানে আলোচনা হয় যে এই দুই অ্যাপ ব্যবহার করে ভারতে অবস্থানরত দলের সভাপতি শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করে আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতা–কর্মীরা। বিস্তারিত পড়ুন...

‘আসন ভাগাভাগি’তে সরকার–বিএনপিপন্থী সমঝোতা, বিপাকে তামিম

বিসিবি নির্বাচনে পরিচালক পদে নির্বাচন করছেন তামিম ইকবাল

গত শুক্রবার সরকার ও বিএনপি–সমর্থিত দুই পক্ষের মধ্যে হওয়া দুটি আলোচনার পর সে রকম সমঝোতার দিকেই যাচ্ছে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন। এর পর থেকে ৬ অক্টোবরের নির্বাচন নিয়ে উত্তাপও বেশ কমে এসেছে। ‘আসন’ (পড়ুন পরিচালক পদ) ভাগাভাগিও নাকি মোটামুটি সারা। বিস্তারিত পড়ুন...

আফগানিস্তানে তিনটি বিষয় নজর কেড়েছে, নারী শিক্ষার বিষয় আপত্তিকর

আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশের আলেমদের প্রতিনিধিদল

সম্প্রতি আফগানিস্তান যান বাংলাদেশের সাতজন আলেম। তাঁরা হলেন মাওলানা আবদুল হামিদ, মাওলানা মামুনুল হক, মাওলানা আবদুল আউয়াল, মাওলানা আবদুল হক, মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মাওলানা মনির হোসাইন কাসেমী ও মাওলানা মাহবুবুর রহমান। আট দিনের সফর শেষে গত বৃহস্পতিবার তাঁরা দেশে ফিরেছেন। তাঁরা কেন, কীভাবে আফগানিস্তান গেলেন, কী দেখলেন—এসব নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। বিস্তারিত পড়ুন...

এশিয়া কাপ ফাইনালের পর কী ঘটেছে, কেন ঘটেছে

এশিয়া কাপ ফাইনালশেষে ভারতের গ্যালারির সামনে উৎসবের আবহ

ম্যাচের শেষটা ছিল রোমাঞ্চকর। পাকিস্তানের ১৪৬ রান তাড়ায় ভারতের শেষ ওভারে দরকার ছিল ৮ রান। হারিস রউফের দ্বিতীয় বলে তিলক বর্মার ছক্কা আর চতুর্থ বলে রিংকু সিংয়ের চারে ভারত সেই লক্ষ্যে পৌঁছে যায় ২ বল হাতে রেখে। এবারের আসরে পাকিস্তানের বিপক্ষে টানা তৃতীয় জয়ে ভারত পেয়েছে এশিয়া কাপে নবম শিরোপার দেখা। বিস্তারিত পড়ুন...

থালাপতির মতো তামিলনাড়ুতে অভিনয় থেকে কারা রাজনীতিতে, জনগণ কীভাবে নিয়েছিল তাঁদের

রাজনীতিতে এসে জনপ্রিয়তা পেয়েছেন থালাপতি বিজয়ের মতো এসব তারকা

ভারতের তামিলনাড়ু রাজ্যে চলচ্চিত্র আর রাজনীতি যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ। রুপালি পর্দার জনপ্রিয়তা প্রায়ই মানুষকে টেনে আনে রাজনীতির মঞ্চে। এএমজিআর থেকে জয়ললিতা, রজনীকান্ত থেকে কমল হাসান, এমনকি বর্তমান সময়ের থালাপতি বিজয়—তাঁরা সবাই অভিনয়জগৎ থেকে রাজনীতিতে পা রেখেছেন। বিস্তারিত পড়ুন...