
বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড (বিসিপিসিএল) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সরকারি এ প্রতিষ্ঠানে ম্যানেজার (অডিট) পদে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহীদের সরাসরি বা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে।
পদের নাম: ম্যানেজার (অডিট)
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স/অ্যাকাউন্টিংয়ে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অথবা বিবিএ ও এমবিএ (ফাইন্যান্স/অ্যাকাউন্টিং) ডিগ্রি থাকতে হবে। সিএ/সিএমএ ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়। গ্রেডিং সিস্টেমে জিপিএ–৩–এর স্কেলে ৫// এবং সিজিপিএ–৪–এর স্কেলে ২.৫ থাকতে হবে। বড় কোনো সংস্থায় অ্যাকাউন্টস/ফাইন্যান্স/অডিট ম্যানেজমেন্টে অন্তত আট বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে চার বছর ডেপুটি ম্যানেজার (অ্যাকাউন্টস/ফাইন্যান্স/অডিট) পদে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল ও কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে।
বয়স: ২০২২ সালের ২৯ জুলাই সর্বোচ্চ ৪২ বছর।
বেতন স্কেল: ৯৭ হাজার ৩৭০ টাকা।
সুযোগ–সুবিধা: বাসাভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব বোনাস, গ্রাচ্যুইটিসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী ফ্রিঞ্জ বেনিফিট ও ভাতা দেওয়া হবে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের আবেদনপত্রসহ (কভার লেটার) পূর্ণাঙ্গ সিভি সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সব সনদ, প্রশিক্ষণ ও অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্রের কপি ও তিন কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে। আবেদনপদ্ধতি, ফি জমাদান ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।
আবেদন ফি
বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেডের অনুকূলে ১৫০০ টাকা পে–অর্ডার করতে হবে। পে–অর্ডারের রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড, ইউনিক ট্রেড সেন্টার (লেভেল–৫), ৮ পান্থপথ, কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।
আবেদনের শেষ সময়: ২০ জুলাই ২০২২