
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক পদে নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যোগ্যতাসম্পন্ন বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।
সংগীত বিভাগ: প্রভাষক (০২ জন)
নাট্যকলা বিভাগ: প্রভাষক (০২ জন)
সমাজকর্ম বিভাগ: সহকারী অধ্যাপক (০১ জন)
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ: প্রভাষক (০১ জন)
ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগ: প্রভাষক (০২ জন)
জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ: সহকারী অধ্যাপক (০১ জন) ও প্রভাষক (০১ জন)
ড্রইং অ্যান্ড পেইন্টিং বিভাগ: প্রভাষক (০১ জন)
প্রিন্ট মেকিং বিভাগ: প্রভাষক (০১ জন)
ত্রিমাত্রিক শিল্প ও নকশা বিভাগ: প্রভাষক (০১ জন)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: পদের নাম অনুযায়ী প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার বিস্তারিত শর্তাবলি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.job.jnu.ac.bd) দেওয়া আছে।
অন্যান্য শর্ত: প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
অনলাইন আবেদন: প্রথমে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ফরম পূরণ করতে হবে।
ফি প্রদান: নগদ বা রকেট-এর মাধ্যমে ৬০০ টাকা জমা দিতে হবে।
কাগজপত্র সংযুক্তি: আবেদনের প্রিন্ট কপির সঙ্গে শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, নম্বরপত্র ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি যুক্ত করতে হবে।
ছবি জমা: সদ্য তোলা ৩ কপি সত্যায়িত রঙিন ছবি সঙ্গে দিতে হবে।
আবেদন জমা: সব কাগজপত্রের ৮ সেট তৈরি করে রেজিস্টার (ভারপ্রাপ্ত) দপ্তরে পাঠাতে হবে।
প্রেরণ মাধ্যম: আবেদনপত্র ডাকযোগে, কুরিয়ার সার্ভিস অথবা সরাসরি পৌঁছানো যাবে।
শেষ সময়: আবেদন পৌঁছানোর শেষ তারিখ ১৬ সেপ্টেম্বর ২০২৬।