বাংলাদেশ বিমানবাহিনীতে মিনিস্ট্রি অব ডিফেন্স কনস্ট্যাবিউলারি (এয়ার) শাখায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এমওডিসি (জিডি) ট্রেড ও এমওডিসি (ক্লার্ক) ট্রেড পদে এই নিয়োগ দেওয়া হবে। আবেদনের প্রক্রিয়া শুরু হবে আগামী ৫ এপ্রিল।
পদের নাম: ১. এমওডিসি (জিডি) ট্রেড
২. এমওডিসি (ক্লার্ক) ট্রেড
বয়সসীমা: ১৬–২১ বছর (৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে)।
বৈবাহিক অবস্থা: অবিবাহিত (বিপত্নীক/বিবাহ বিচ্ছেদকারী/তালাকপ্রাপ্ত নয়)।
শিক্ষাগত যোগ্যতা
এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ–২.০০ (উভয় ট্রেডের জন্য প্রযোজ্য)।
শারীরিক যোগ্যতা
উচ্চতা কমপক্ষে ৫–৮ (১৭২.৭২ সেমি)। বুকের মাপ স্বাভাবিকভাবে কমপক্ষে ৩০ ইঞ্চি, প্রসারণকালে ন্যূনতম ২ ইঞ্চি। বয়স ও উচ্চতা অনুযায়ী ওজন হতে হবে।
অযোগ্যতা
১। সেনা, নৌ বা বিমানবাহিনী অথবা অন্য কোনো সরকারি চাকরি থেকে বরখাস্ত বা অপসারিত।
২। যেকোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত।
৩। সরকারি চাকরিতে নিয়োগ নিষিদ্ধঘোষিত।
আবেদনের নিয়ম
ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। প্রবেশপত্র ও আবেদনপত্র প্রয়োজনীয় কাগজপত্রসহ (দুই সেট) লিখিত পরীক্ষার দিন পরীক্ষাকেন্দ্রে জমা দিতে হবে।
প্রার্থীর বয়স ১৮ বছরের কম হলে তাকে অভিভাবকের সম্মতিপত্র দাখিল করতে হবে।
আবেদন ফি
১৫০ টাকা।
বেতন–ভাতা
প্রশিক্ষণের সময় মাসিক বেতন ৮ হাজার ৮০০ টাকা। প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে বেতন ও ভাতাদি।
ট্রেডভিত্তিক পরীক্ষার সময়সূচি
এমওডিসি (জিডি) ট্রেড: ৩, ৫, ৭ ও ১০ মে ২০২৬, সকাল আটটা।
এমওডিসি (ক্লার্ক) ট্রেড: ১২ মে ২০২৬, সকাল আটটা।
পরীক্ষার কেন্দ্র
বাংলাদেশ বিমানবাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা–১২১৫।
আবেদনের সময়সীমা
আবেদন শুরু: ৫ এপ্রিল ২০২৬
আবেদন শেষ: ১১ এপ্রিল ২০২৬
পরীক্ষার বিস্তারিত সময়সূচি রোল নম্বর অনুযায়ী ১৯ থেকে ২২ এপ্রিলের মধ্যে বিমানবাহিনীর ওয়েবসাইট https://joinairforce.baf.mil.bd ও https://baf.mil.bd–এ প্রকাশ করা হবে।
*বিস্তারিত তথ্য ও অনলাইন আবেদনের জন্য ওয়েবসাইটে ভিজিট করুন।