বুয়েটে খণ্ডকালীন চাকরি, সপ্তাহে তিন দিন অফিস

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্রকল্যাণ পরিদপ্তরের অধীন মেডিক্যাল সেন্টারে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জ্যেষ্ঠ পরামর্শক/ পরামর্শক/ জুনিয়র পরামর্শক পদে ১ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ১৪ জুলাই ২০২৬।

চাকরির বিবরণ

পদের নাম: জ্যেষ্ঠ পরামর্শক (মনোরোগ)/ পরামর্শক (মনোরোগ)/ জুনিয়র পরামর্শক (মনোরোগ)

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

১. জ্যেষ্ঠ পরামর্শক (মনোরোগ): সরকার স্বীকৃত মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি। সংশ্লিষ্ট বিষয়ে এফসিপিএস/এফআরসিপি/এমআরসিপি/এমডি বা সমমানের স্নাতকোত্তর ডিগ্রি।

সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বা স্বনামধন্য বেসরকারি হাসপাতালে কমপক্ষে ২০ বছরের ক্লিনিক্যাল অভিজ্ঞতা। এর মধ্যে অন্তত পাঁচ বছর অধ্যাপক বা সমমানের পদে কর্মরত থাকার অভিজ্ঞতা থাকতে হবে।

২. পরামর্শক (মনোরোগ): সরকার স্বীকৃত মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি। সংশ্লিষ্ট বিষয়ে এফসিপিএস/এফআরসিপি/এমআরসিপি/এমডি বা সমমানের স্নাতকোত্তর ডিগ্রি।

সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বা স্বনামধন্য বেসরকারি হাসপাতালে কমপক্ষে ১৫ বছরের ক্লিনিক্যাল অভিজ্ঞতা। এর মধ্যে অন্তত পাঁচ বছর সহযোগী অধ্যাপক বা সমমানের পদে কর্মরত থাকার অভিজ্ঞতা থাকতে হবে।

৩. জুনিয়র পরামর্শক (মনোরোগ): সরকার স্বীকৃত মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি। সংশ্লিষ্ট বিষয়ে এফসিপিএস/ এফআরসিপি/ এমআরসিপি/ এমডি বা সমমানের স্নাতকোত্তর ডিগ্রি।

সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বা স্বনামধন্য বেসরকারি হাসপাতালে কমপক্ষে ১২ বছরের ক্লিনিক্যাল অভিজ্ঞতা। এর মধ্যে অন্তত পাঁচ বছর সহকারী অধ্যাপক বা সমমানের পদে কর্মরত থাকার অভিজ্ঞতা থাকতে হবে।

কর্মঘণ্টা

সপ্তাহে ৩ দিন, প্রতিদিন ৩ ঘণ্টা।

বেতন

১. জ্যেষ্ঠ পরামর্শক (মনোরোগ): ৫৫,০০০ টাকা।

২. পরামর্শক (মনোরোগ): ৪৫,০০০ টাকা।

৩. জুনিয়র পরামর্শক (মনোরোগ): ৩৫,০০০ টাকা।

আবেদনের নিয়ম

প্রয়োজনীয় কাগজপত্রসহ সাদা কাগজে লিখিত আবেদনপত্র ‘রেজিস্ট্রার, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা’ বরাবর পাঠাতে হবে। আবেদনপত্রে পদের নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ তারিখ

১৪ জুলাই ২০২৬

নির্দেশনা

এই পদে চুক্তিভিত্তিক (সম্পূর্ণ অস্থায়ী) নিয়োগ দেওয়া হবে।

বিস্তারিত দেখুন ওয়েবসাইটে