প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৬৪ পদে চাকরি করতে চাইলে আবেদনের সুযোগ আর দুই দিন
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৬৪ পদে চাকরি করতে চাইলে আবেদনের সুযোগ আর দুই দিন

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৬৪ পদে বড় নিয়োগ, করুন আবেদন

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং এর অধীন দপ্তরগুলোতে রাজস্ব খাতভুক্ত শূন্য পদে জনবল নিয়োগে আবেদন চলছে। প্রতিষ্ঠানটি ১২ থেকে ১৬তম গ্রেডে ৫ পদে ১৬৪ কর্মী নিয়োগ দেবে। এসব পদে আবেদনের সুযোগ আর দুই দিন। আবেদন জমার ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে।

১৪ আগস্ট প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না। অসত্য বা ভুল তথ্যসংবলিত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

পদের নাম ও বিবরণ—

১. সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার

পদসংখ্যা: ২৪টি

গ্রেড: ১২

বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা

২. সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ৬টি

গ্রেড: ১৩

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা

৩. উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক;

পদ সংখ্যা: ১১৫টি

গ্রেড: ১৪

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা

৪. সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ১৪টি

গ্রেড: ১৪

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা

৫. ভান্ডাররক্ষক

পদসংখ্যা: ৫টি

গ্রেড: ১৬

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

আবেদনকারী প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে);

আবেদন ফি—

টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ নম্বর পদের জন্য ১৬৮ টাকা, ২ থেকে ৫ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং সব পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির প্রার্থীদের ৫৬ টাকা ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;

আবেদনের প্রক্রিয়া—

আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদন শুরু: ২০ আগস্ট, ২০২৫ সকাল ১০টা।

আবেদন শেষ: ১০ সেপ্টেম্বর, ২০২৫ বিকেল ৫টা।

আবেদনপত্র জমা দেওয়ার ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে।

*আবেদনের বিস্তারিত দেখুন এখানে