ইসলামিক ফাউন্ডেশন
ইসলামিক ফাউন্ডেশন

ইসলামিক ফাউন্ডেশনে নিয়োগ, ১৩ ক্যাটাগরিতে নেবে ৬৫ জন

ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশনে রাজস্ব খাতভুক্ত বিভিন্ন পদে নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৩টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে ৬৫ জন জনবল নিয়োগ দেবে ইসলামিক ফাউন্ডেশন। আবেদন শুরুর তারিখ থেকে আবেদনের সুযোগ ১ মাস।

ইসলামিক ফাউন্ডেশন চাকরির বিবরণ

প্রতিষ্ঠানের নাম: ইসলামিক ফাউন্ডেশন (ধর্মবিষয়ক মন্ত্রণালয়)।

পদের সংখ্যা: ১৩ ক্যাটাগরি।

মোট জনবল: ৬৫ জন।

আবেদন শুরুর তারিখ: ৫ মে ২০২৬, সকাল ৯টা।

আবেদনের শেষ তারিখ: ৪ জুন ২০২৬, বিকেল ৪টা।

আবেদন মাধ্যম: অনলাইন (টেলিটক)।

অফিশিয়াল ওয়েবসাইট: www.islamicfoundation.gov.bd

আবেদন লিংক: http://ifb.teletalk.com.bd

পদের নাম ও শূন্য পদের তালিকা

১. উপপরিচালক: ৫টি, বেতন স্কেল: ৩৫৫০০-৬৭০১০/–

২. সিনিয়র প্রোগ্রাম অফিসার: ২টি, বেতন স্কেল: ২৯০০০-৬৩৪১০/-

৩. মেডিকেল অফিসার: ২০টি, বেতন স্কেল: ২৩০০০-৫৫৪৭০/-

৪. সহকারী পরিচালক: ৮টি, বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০/-

৫. গবেষণা কর্মকর্তা: ২টি, বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০/-

৬. স্বাস্থ্য প্রশিক্ষক কাম মেডিকেল অফিসার: ৩টি, বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০/-

৭. ধর্মীয় প্রশিক্ষক: ১টি, বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০/-

৮. সমাজবিজ্ঞান প্রশিক্ষক (কৃষি): ১টি, বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০/-

৯. সমাজবিজ্ঞান প্রশিক্ষক (পশুপালন ও মৎস্য চাষ): ২টি, বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০/-

১০. প্রোগ্রাম অফিসার: ১৮টি, বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০/-

১১. হিসাবরক্ষণ কর্মকর্তা: ১টি, বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০/-

১২. ভাষা শিক্ষক (আরবি): ১টি, বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০/-

১৩. প্রোডাকশন ম্যানেজার: ১টি, বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০/-

মোট পদসংখ্যা: ৬৫।

আবেদনের শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা

শিক্ষাগত যোগ্যতা: পদভেদে স্নাতকোত্তর ডিগ্রি, এমবিবিএস অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। বিস্তারিত আরও তথ্যের এখানে দেখুন।

আবেদনে বয়সসীমা

১ এপ্রিল ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে উপপরিচালক পদের জন্য বয়স অনূর্ধ্ব–৪০।

আবেদন ফি ও জমা দেওয়ার নিয়ম

আবেদনকারীকে অনলাইনে ফরম পূরণ করার পর টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে।

আবেদন ফি

সব পদের জন্য পরীক্ষার ফি, টেলিটক সার্ভিস চার্জসহ মোট ২২৩/- (দুই শ তেইশ) টাকা অফেরতযোগ্য হিসেবে জমা দিতে হবে। অনলাইন আবেদন সম্পন্ন করার পর ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে ফি জমা দিতে হবে।

অনলাইনে আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা সরাসরি ওয়েবসাইটে গিয়ে আবেদন ফরম পূরণ করতে পারবেন। আবেদন করার সময় প্রার্থীর ৩০০x৩০০ পিক্সেল সাইজের ছবি এবং ৩০০x৮০ পিক্সেল সাইজের স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে।