ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৯টি ব্যাংক ও দুটি আর্থিক প্রতিষ্ঠানে জনবল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৪ হাজার ৫৫৭ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। মৌখিক পরীক্ষা ২৪ ফেব্রুয়ারি শুরু হবে। পরীক্ষা শেষ হবে আগামী ১৩ এপ্রিল। ৯টি ব্যাংক ও দুটি আর্থিক প্রতিষ্ঠানে মোট ১ হাজার ৫৫৪টি সিনিয়র অফিসার নিয়োগ দেওয়া হবে।
গুরুত্বপূর্ণ তথ্যগুলো—
পদের নাম ও সংখ্যা: সিনিয়র অফিসার (সাধারণ) ১৫৫৪টি পদ
মৌখিক পরীক্ষার তারিখ: ২৪ ফেব্রুয়ারি থেকে ১৩ এপ্রিল
পরীক্ষার স্থান: বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয় (প্রধান ভবনের চতুর্থ তলা), মতিঝিল, ঢাকা।
রিপোর্টিং সময়: বিজ্ঞপ্তিতে উল্লিখিত রোল নম্বর অনুযায়ী নির্ধারিত সময়ে উপস্থিত থাকতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র (মূল কপি ও সত্যায়িত ফটোকপি):
১. লিখিত পরীক্ষার প্রবেশপত্র।
২. সব পর্যায়ের শিক্ষাগত যোগ্যতার সনদ ও মার্কশিট।
৩. জাতীয়তা সনদ বা নাগরিকত্ব সনদ।
৪. তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
৫. মুক্তিযোদ্ধার সন্তান/প্রতিবন্ধী/ক্ষুদ্র জাতিগোষ্ঠী কোটার সপক্ষে প্রয়োজনীয় সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)।
৬. চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে অনাপত্তিপত্র (এনওসি)।
প্রার্থীদের মৌখিক পরীক্ষার বোর্ডে সব মূল সনদ প্রদর্শন করতে হবে এবং এক সেট সত্যায়িত ফটোকপি ক্রমানুসারে সাজিয়ে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের পরে উপস্থিত হলে বা প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হলে পরীক্ষা গ্রহণ করা হবে না। পরীক্ষার সময় মুঠোফোন সম্পূর্ণ বন্ধ রাখতে হবে।
*মৌখিক পরীক্ষার বিস্তারিত সূচি দেখুন এখানে