কৃষিভিত্তিক তথ্যপ্রযুক্তি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ‘আইফার্মার’ তাদের কাস্টমার এক্সপেরিয়েন্স টিমে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘সিইএক্স এজেন্ট’ পদে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ দেওয়া হবে। ঢাকার গুলশান–২–এ অফিসে কাজের সুযোগসহ মোবাইল বিল, যাতায়াত ভাতা (টিএ), আংশিক ভর্তুকিতে দুপুরের খাবার ও বাৎসরিক বেতন পর্যালোচনার সুবিধা দেওয়া হবে। প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: আইফার্মার।
পদের নাম: সিইএক্স এজেন্ট।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক (অফিস)।
পদসংখ্যা: ১৫টি।
মাসিক বেতন: ১৫ থেকে ১৮ হাজার টাকা।
কর্মস্থল: ঢাকা (গুলশান–২)।
শিক্ষাগত যোগ্যতা: কৃষিতে ডিপ্লোমা।
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর।
ইনবাউন্ড ও আউটবাউন্ড কল পরিচালনা, গ্রাহক সেবা প্রদান ও সিআরএম সিস্টেম ব্যবহারে দক্ষতা থাকতে হবে। প্রতিষ্ঠানের নির্ধারিত নিয়মাবলি মেনে কাজ করা ও প্রচারণামূলক কার্যক্রমে পারদর্শিতা আবশ্যক।
মোবাইল বিল, যাতায়াত ভাতা (টিএ), আংশিক ভর্তুকিতে দুপুরের খাবারের সুবিধা, বার্ষিক বেতন পর্যালোচনা, ইনডোর ও আউটডোর বিনোদনের ব্যবস্থা এবং সহযোগিতামূলক কর্মপরিবেশ।
কৃষকদের কল গ্রহণ (ইনবাউন্ড) ও তাঁদের কাছে কল করা (আউটবাউন্ড)। সেবাসংক্রান্ত প্রশ্নের সঠিক তথ্য ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা। নতুন সম্ভাব্য গ্রাহকদের তথ্য যাচাই, ফলোআপ ও সেবা গ্রহণের হার বৃদ্ধির জন্য কাজ করা। সিআরএম ও ডায়লার সিস্টেমে নিয়মিত তথ্য হালনাগাদ রাখা। কল স্ক্রিপ্ট ও মানদণ্ড মেনে গ্রাহক সমস্যার সমাধান নিশ্চিত করা। প্রাপ্ত মতামত বা অভিযোগ সংশ্লিষ্ট টিমকে জানানো এবং নির্ধারিত লক্ষ্য অর্জনে কাজ করা।
আগ্রহী প্রার্থীরা চাকরির বিজ্ঞপ্তির বিস্তারিত জানতে এই লিংকে প্রবেশ করুন।
আবেদনের শেষ তারিখ: ২৮ অক্টোবর ২০২৬