ছবি: ব্র্যাকের ওয়েবসাইট থেকে নেওয়া
ছবি: ব্র্যাকের ওয়েবসাইট থেকে নেওয়া

ব্র্যাকে ম্যানেজার পদে চাকরির সুযোগ

বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি সংস্থা ব্র্যাকে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদের নাম ম্যানেজার, ট্যাক্স অ্যান্ড ভ্যাট, ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস। এ পদের আবেদন শুরু হয়েছে ১৬ মার্চ, ২০২৬। আবেদনের সুযোগ ২৬ মার্চ, ২০২৬ পর্যন্ত।

শিক্ষাগত যোগ্যতা: ফিন্যান্স, অ্যাকাউন্টিং বা বিজনেস স্টাডিজে স্নাতক ডিগ্রি।

পেশাগত যোগ্যতা

সিএ কোর্স সম্পন্ন (সার্টিফিকেট লেভেল পাস) অথবা এসিসিএ/সিএমএ (ACCA/CMA) ডিগ্রিধারী হতে হবে।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

দক্ষতা: মাইক্রোসফট এক্সেল, ওয়ার্ড এবং পাওয়ারপয়েন্টে পারদর্শী হতে হবে। সেই সঙ্গে ট্যাক্স ও ভ্যাট আইন সম্পর্কে গভীর জ্ঞান থাকতে হবে।

সুযোগ-সুবিধা

ব্র্যাকের নীতিমালা অনুযায়ী আকর্ষণীয় বেতন ছাড়াও থাকছে উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি, স্বাস্থ্য ও জীবনবিমা, মাতৃত্বকালীন ও পিতৃত্বকালীন ছুটি, ডে-কেয়ার এবং ওয়েলনেস সেন্টার সুবিধা, নিরাপত্তা ও অন্তর্ভুক্তি।

আবেদন পদ্ধতি

আবেদন করতে হবে অনলাইনে। আবেদনের পদ্ধতি ও আবেদনের বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন