ইউরোপীয় কমিশনে চাকরি, বেতন ১ লাখ ৩৫ হাজার

প্রশাসনিক ও আর্থিক সহকারী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউরোপীয় কমিশন। কর্মস্থল কক্সবাজার। নারী প্রার্থীদের আবেদন করতে বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে। আবেদনের শেষ তারিখ ১৫ মার্চ ২০২৬।

চাকরির বিবরণ

পদের নাম: প্রশাসনিক ও আর্থিক সহকারী

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি বা সমমানের পেশাগত অভিজ্ঞতা। প্রশাসন বা প্রোগ্রাম সাপোর্টে জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে কমপক্ষে ৫ বছরের কাজের অভিজ্ঞতা ক্রয়, মানবসম্পদ ও অর্থ ব্যবস্থাপনায় অভিজ্ঞতা থাকতে হবে। সরকারি বা আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

নিয়োগের ধরন: চুক্তিভিত্তিক (প্রাথমিকভাবে ১ বছর, যা নবায়নযোগ্য)।

বেতন

১,৩৫,৬৪৭ টাকা।

আবেদনের নিয়ম

আবেদন অনলাইনে করতে হবে। ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের সব তথ্যের জন্য এখানে ক্লিক করুন

আবেদনের সঙ্গে যা যা জমা দিতে হবে—

– ১ পৃষ্ঠার কভার লেটার

– ইউরোপীয় কমিশনের নির্ধারিত ফরম্যাটে বিস্তারিত সিভি

– শিক্ষাগত যোগ্যতা ও চাকরির সনদের সত্যায়িত কপি

– তিনজন রেফারেন্সের নাম ও যোগাযোগের তথ্য

– (অবাংলাদেশিদের ক্ষেত্রে) বৈধ কর্ম ও বসবাসের অনুমতিপত্রের কপি

ই–মেইলের সাবজেক্ট লাইনে অবশ্যই উল্লেখ করতে হবে: REF: ECHO/CXB/AFA2026

আবেদনের শেষ তারিখ

১৫ মার্চ ২০২৬, বিকেল ৫:০০টা

বিস্তারিত দেখুন এই ঠিকানায়