দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি এজেন্ট ব্যাংকিং বিভাগে ব্যাংক রিপ্রেজেনটেটিভ (ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার) পদে জনবল নিয়োগ দেবে। ব্যবসায়ে স্নাতক প্রার্থীরা এ পদের জন্য আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা ২২ অক্টোবর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন।
সংক্ষিপ্ত তথ্য
-পদের নাম: ব্যাংক রিপ্রেজেনটেটিভ (ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার), এজেন্ট ব্যাংকিং
-পদসংখ্যা: নির্ধারিত নয়
-ব্যবসায় শিক্ষা বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
-কোনো সমমানের পদে ৬ মাস বা তার বেশি মেয়াদের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে; তবে নতুন গ্র্যাজুয়েটদেরও আবেদনের জন্য বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে।
-যোগাযোগে চমৎকার দক্ষতা থাকতে হবে, বিশেষ করে ইংরেজিতে সাবলীল হতে হবে।
-পারস্পরিক সম্পর্ক স্থাপন ও সমঝোতা বজায় রাখার দক্ষতা থাকতে হবে।
-স্বকীয় উদ্যোগে ও দলে থেকে কাজ করার মানসিকতা এবং স্বাধীনভাবে অর্পিত দায়িত্ব পালনের আগ্রহ থাকতে হবে।
-অনলাইন প্ল্যাটফর্ম ও মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন ব্যবহারে পারদর্শী হতে হবে
-দেশের যেকোনো ভৌগোলিক এলাকায় গিয়ে কাজ করার নমনীয়তা থাকতে হবে।
প্রধান দায়িত্বসমূহ
ইস্টার্ন ব্যাংকের নিয়োগকৃত এই প্রতিনিধিরা ব্যাংকের পক্ষ থেকে এজেন্ট ব্যাংকিং আউটলেটে নিয়োজিত থাকবেন। তাঁরা আউটলেট পরিদর্শন ও তদারকি করা, নতুন ব্যবসা তৈরি ও গ্রাহক সম্পর্ক জোরদার করা, বিক্রয় কৌশল বাস্তবায়ন, এমআইএস ও রেকর্ডের ডাটা সংরক্ষণ করা এবং আউটলেটের কর্মচারীদের দিকনির্দেশনা দেওয়ার কাজ পরিচালনা করবেন।
মাসিক বেতন: সর্বসাকল্যে গ্রস বেতন ৩১,০০০ টাকা।
চাকরি স্থায়ীকরণ: যোগদানের ১৮ মাস পর পারফরম্যান্স ও শৃঙ্খলার ওপর ভিত্তি করে ব্যাংকের পূর্ণকালীন স্থায়ী কর্মী হিসেবে আত্তীকরণের সুযোগ রয়েছে।
অন্যান্য সুবিধা: ব্যাংকের ‘পিপল ম্যানেজমেন্ট পলিসি’ অনুযায়ী উৎসব বোনাস, পারফরম্যান্স বোনাস, হাসপাতালে ভর্তি ও মাতৃত্বকালীন সুবিধা, ছুটি এবং অন্যান্য গ্রহণযোগ্য সুবিধা দেওয়া হবে।
কর্মস্থল
বাংলাদেশের যেকোনো স্থানে।
আগ্রহী প্রার্থীদের ২২ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে ইস্টার্ন ব্যাংকের নিজস্ব ক্যারিয়ার পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। শুধু বাছাইকৃত প্রার্থীদের সঙ্গেই যোগাযোগের ব্যবস্থা করা হবে। যেকোনো ধরনের সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে।
*চাকরি বিজ্ঞপ্তির বিস্তারিত জানতে এই লিংকে প্রবেশ করুন।