নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন নৌপরিবহন অধিদপ্তর জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি দুটি পদে পাঁচজন কর্মী নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ফরম পূরণ করে আবেদনপত্র সরাসরি বা ডাকযোগে পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন।
পদসংখ্যা: ৪
বেতন স্কেল: ১৭,৭০৫ টাকা (সাকল্যে)
আবেদনের যোগ্যতা: মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ১৭,০৪৫ টাকা (সাকল্যে)
আবেদনের যোগ্যতা: কারিগরি শিক্ষা বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
আবেদনে প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (৮ মে ২০২৫ তারিখ)। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আগ্রহী প্রার্থীরা প্রতিষ্ঠানের ওয়েবসাইট নৌপরিবহন অধিদপ্তর থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম ডাউনলোড করে তা পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন।
নৌপরিবহন অধিদপ্তর, প্রধান কার্যালয়, ঢাকা–এর অনুকূলে ১০০ টাকা চালানের (আবেদন ফি বাবদ) মাধ্যমে জমা দিতে হবে। টাকা জমার রসিদ আবেদনপত্রের সঙ্গে অবশ্যই পাঠাতে হবে।
প্রকল্প পরিচালক, ইজিআইএমএনএস, নৌপরিবহন অধিদপ্তর, এফ ১২/সি-১, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ বরাবর আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগে পাঠাতে হবে।
আবেদনের শেষ সময়: ৮ মে ২০২৫ তারিখ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।