বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি)
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি)

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ২১ পদে চাকরির সুযোগ

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যুগ্ম পরিচালকের কার্যালয়, বরিশাল বিভাগে ১০ম ও ১৪তম গ্রেডে ২১ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হবে। আবেদন ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা ১৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: যুগ্ম পরিচালকের কার্যালয়, বরিশাল বিভাগ (বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড);

১. পদের নাম: সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা (ইরেসপো);

পদসংখ্যা: ৪

আবেদনের যোগ্যতা-

* যেকোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

* সিজিপিএ ন্যূনতম দ্বিতীয় শ্রেণি থাকতে হবে;

* কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে;

২. পদের নাম: হিসাব সহকারী (ইরেসপো);

পদসংখ্যা: ৪

আবেদনের যোগ্যতা-

* বাণিজ্য বিভাগ থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

* সিজিপিএ ন্যূনতম দ্বিতীয় শ্রেণি থাকতে হবে;

* কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে;

আরও পড়ুন: প্রাণিসম্পদ অধিদপ্তরে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ৬ অক্টোবর পর্যন্ত

৩. পদের নাম: মাঠসংগঠক (ইরেসপো);

পদসংখ্যা: ১৩

আবেদনের যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

চাকরির ধরন: পূর্ণকালীন (অস্থায়ী);

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: ১৮-৩৫ বছর হতে হবে (১৯ অক্টোবর ২০২৬ তারিখে);

আবেদন যেভাবে-

আগ্রহী প্রার্থীরা www.brdb.gov.bd অথবা www.iresppw.brdb.gov.bd ওয়েবসাইটে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: ১৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত।