বেপজায় ৯৯ জনকে নিয়োগ দেওয়া হবে। পদভেদে ২২৩ টাকা, ১৬৮ টাকা, ১১২ টাকা ও ৫৬ টাকা আবেদন ফি দিতে হবে
বেপজায় ৯৯ জনকে নিয়োগ দেওয়া হবে। পদভেদে ২২৩ টাকা, ১৬৮ টাকা, ১১২ টাকা ও ৫৬ টাকা আবেদন ফি দিতে হবে

বেপজায় ৯৯ পদে বড় নিয়োগ, আবেদন শেষ ২৮ ফেব্রুয়ারি

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) তাদের রাজস্ব খাতভুক্ত শূন্য পদগুলোয় জনবল নিয়োগে আবেদন চলছে। প্রকৌশলী, প্রোগ্রামার, টেকনিশিয়ান, গাড়িচালকসহ বিভিন্ন ক্যাটাগরিতে ৯৯ জনকে নিয়োগ দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীরা ২৮ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

কোন পদে কতজন নিয়োগ

বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ৯৯টি পদের বিবরণ নিচে দেওয়া হলো:

• সহকারী প্রকৌশলী (পুর–৬, বিদ্যুৎ–২, যান্ত্রিক–১): ৯ জন।

• সহকারী কম্পিউটার প্রোগ্রামার: ১ জন।

• উপসহকারী প্রকৌশলী (পুর–৩, যানবাহন–১): ৪ জন।

• সাব–স্টেশন অ্যাটেনডেন্ট: ১৫ জন।

• স্টোরকিপার: ২ জন।

• অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর: ৬ জন।

• ড্রাফটসম্যান: ১ জন।

• সার্ভেয়ার: ৪ জন।

• পাম্প অপারেটর: ১০ জন।

• গাড়িচালক: ২৭ জন।

• ডেসপাস রাইডার: ৩ জন।

• প্লাম্বার সহকারী: ২ জন।

• মালী: ১ জন।

• সার্ভিস বয়: ১ জন।

• ইলেকট্রিক হেলপার: ১৩ জন।

যোগ্যতা ও অভিজ্ঞতা

পদভেদে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাস থেকে শুরু করে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পর্যন্ত। কারিগরি পদগুলোর জন্য সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা বা ট্রেড কোর্স সনদ থাকতে হবে। অফিস সহকারী পদের জন্য টাইপিংয়ে গতি এবং গাড়িচালক ও ডেসপাস রাইডার পদের জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক।

আবেদনের প্রক্রিয়া ও সময়সীমা

আগ্রহী প্রার্থীদের টেলিটকের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন শুরু: ৯ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ১০টা।

আবেদনের শেষ সময়: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, বিকেল ৫টা।

আবেদন ফি

পদভেদে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে ২২৩ টাকা, ১৬৮ টাকা, ১১২ টাকা ও ৫৬ টাকা (অফেরতযোগ্য) আবেদন ফি হিসেবে জমা দিতে হবে।

উল্লেখ্য, একজন প্রার্থী কেবল একটি পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার অনধিক ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে হবে। অন্যথা আবেদনটি বাতিল বলে গণ্য হবে। বিস্তারিত তথ্য বেপজার নিজস্ব ওয়েবসাইট থেকে জানা যাবে।