ল্যাবএইড হাসপাতাল গ্রুপের অধীনে পূর্ণকালীন ও খণ্ডকালীন ভিত্তিতে তিন ক্যাটাগরির পদে জনবল নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে মোট পদসংখ্যা উল্লেখ করা হয়নি। আবেদনের শেষ তারিখ ১৮ অক্টোবর।
চাকরির বিবরণ
পদগুলো: ১. সিনিয়র কনসালট্যান্ট
২. কনসালট্যান্ট
৩. জুনিয়র কনসালট্যান্ট
৪. রেজিস্ট্রার
যোগ্যতা ও অভিজ্ঞতা
সিনিয়র কনসালট্যান্ট: এফসিপিএস/এমডি অথবা বিএমডিসি স্বীকৃত সমমানের স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ১৫ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। স্নাতকোত্তর প্রশিক্ষণের মেয়াদ তিন বা চার বছর হতে হবে।
কনসালট্যান্ট: সংশ্লিষ্ট বিষয়ে বিএমডিসি স্বীকৃত স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১০ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে।
জুনিয়র কনসালট্যান্ট: সংশ্লিষ্ট বিষয়ে বিএমডিসি স্বীকৃত স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে পাঁচ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে।
রেজিস্ট্রার: সংশ্লিষ্ট বিষয়ে বিএমডিসি স্বীকৃত স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হবে। সদ্য স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারীরাও আবেদন করতে পারবেন।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের হালনাগাদ জীবনবৃত্তান্তের (সিভি) সঙ্গে প্রয়োজনীয় শিক্ষাগত ও পেশাগত যোগ্যতার সনদের কপি জমা দিতে হবে।
ই–মেইলে আবেদন পাঠানো যাবে: hr.hospitals@labaidgroup.com
সরাসরি বা ডাকযোগে আবেদন পাঠানোর ঠিকানা: এইচআর অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতাল, বাড়ি–৬, রোড–৪, ধানমন্ডি, ঢাকা–১২০৫।
আবেদনের শেষ তারিখ
১৮ অক্টোবর ২০২৬