
বাংলাদেশ ব্যাংকে ‘সহকারী পরিচালক (এক্স ক্যাডার-আইন)’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদসংখ্যা ৫। আবেদনের শেষ তারিখ ২৩ সেপ্টেম্বর ২০২৬।
পদের নাম: সহকারী পরিচালক (এক্স ক্যাডার-আইন)
পদসংখ্যা: ৫
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি; আইন বিষয়ে স্নাতক অথবা কোনো স্বীকৃত বিদেশি বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে ৩ বছর মেয়াদি স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি।
বাংলাদেশ বার কাউন্সিলের সনদপ্রাপ্ত হতে হবে।
বেতন স্কেল
(গ্রেড-৯) ২২,০০০-৫৩,০৬০ টাকা।
বয়সসীমা
২১-৩২ বছর।
আবেদনের নিয়ম
erecruitment.bb.org.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন ফি
২০০ টাকা।
আবেদনের শেষ তারিখ
২৩ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট।