বাংলাদেশ চা বোর্ড নিয়ন্ত্রিত ও পরিচালিত চা–বাগানের জন্য জনবল নিয়োগে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
পদের নাম ও সংখ্যা
ব্যবস্থাপক: ১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রার্থীকে ন্যূনতম স্নাতক পাস হতে হবে। তবে উদ্ভিদবিজ্ঞান, মৃত্তিকাবিজ্ঞান, কৃষিতত্ত্ব বা ফরেস্ট্রি বিষয়ে ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি বাগান ব্যবস্থাপক বা উপব্যবস্থাপক হিসেবে কোনো স্বনামধন্য চা–বাগানে অন্তত পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনের বয়সসীমা
১২/০৩/২০২৬ তারিখে প্রার্থীর বয়স ৪০ থেকে ৫৫ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের প্রক্রিয়া
প্রার্থীদের প্রয়োজনীয় সব কাগজপত্র (শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, চারিত্রিক ও জাতীয়তা সনদ, জাতীয় পরিচয়পত্র ও দুই কপি ছবি)–সহ আবেদনপত্র ‘সচিব, বাংলাদেশ চা বোর্ড’ বরাবর পাঠাতে হবে। আবেদনের সঙ্গে এক হাজার টাকার ব্যাংক ড্রাফট বা পে–অর্ডার ও নিজের নাম–ঠিকানাসংবলিত ১০ টাকার ডাকটিকিট যুক্ত একটি ফেরত খাম (৯.৫ x ৪.৫ ইঞ্চি) সংযুক্ত করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১২ মার্চ ২০২৬ (অফিস চলাকালের মধ্যে)।
*আবেদনের পদ্ধতিসহ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন