জিয়াউর রহমান ও খালেদা জিয়ার নামে ২ কলেজের নামকরণ

ঢাকা, রাজশাহী, টাঙ্গাইল ও ফেনীর চারটি কলেজের নাম পরিবর্তন করা হয়েছে। এ চার কলেজের মধ্য দুটি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামে করা হয়েছে। গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শন দপ্তরের জারি করা প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের গত ২৯ ডিসেম্বরের নির্দেশনার আলোকে অধিভুক্ত চারটি বেসরকারি কলেজের নাম পরিবর্তন করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, মিরপুরের ‘পল্লবী মহিলা ডিগ্রি কলেজ’–এর নাম পরিবর্তন করে ‘শহীদ জিয়া মহিলা কলেজ’, টাঙ্গাইলের ‘বাসাইল ডিগ্রি কলেজ’ এখন থেকে ‘বাসাইল এমদাদ হামিদা কলেজ’, রাজশাহীর বাগমারা উপজেলার ‘সালেহা-ইমারত ডিগ্রি কলেজ’–এর নাম করা হয়েছে ‘সাঁকোয়া কলেজ’ এবং ফেনীর ‘ফুলগাজী মহিলা কলেজ’–এর নতুন নাম করা হয়েছে ‘বেগম খালেদা জিয়া মহিলা কলেজ’।