দক্ষিণ কোরিয়ার গোয়াংজু ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (জিআইএসটি–GIST) ২০২৭ শিক্ষাবর্ষের বৃত্তিতে আবেদন চলছে। ফুল ফান্ডেড এ বৃত্তির আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীরা মাস্টার্স, পিএইচডি এবং সমন্বিত এমএস/পিএইচডি প্রোগ্রামে ভর্তি হতে পারবেন।
জিআইএসটি স্কলারশিপে শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি, একমুখী বিমানের টিকিট এবং মাসিক ভাতা দেওয়া হবে। মাস্টার্স প্রোগ্রামের মেয়াদ তিন বছর, পিএইচডি সাত বছর এবং সমন্বিত এমএস/পিএইচডির মেয়াদ আট বছর।
যেসব বিষয়ে পড়ার সুযোগ
– ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ও কম্পিউটার সায়েন্স
– ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং
– মেকানিক্যাল ও রোবোটিকস ইঞ্জিনিয়ারিং
– এনভায়রনমেন্ট ও এনার্জি ইঞ্জিনিয়ারিং
– লাইফ সায়েন্স
– ফিজিকস অ্যান্ড ফোটন সায়েন্স
– কেমিস্ট্রি
– বায়োমেডিক্যাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং
– এআই কনভারজেন্স
– সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ারিং
– এআই পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি
আবেদনের যোগ্যতা—
– আবেদনকারীর সর্বশেষ ডিগ্রি কোরিয়ান ব্যাচেলর ডিগ্রির সমমানের হতে হবে।
– ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।
– চমৎকার একাডেমিক রেকর্ড থাকতে হবে।
– আন্তর্জাতিক শিক্ষার্থীরাই এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
বৃত্তির সুবিধা
– সম্পূর্ণ টিউশন ফি (প্রতি সেমিস্টারে ৩৬,০৭,০০০ ওন)।
– মাস্টার্স শিক্ষার্থীদের মাসিক ভাতা ১,৪০,০০০ ওন এবং পিএইচডি শিক্ষার্থীদের ২,৯৫,০০০ ওন।
– মাস্টার্স ও পিএইচডি শিক্ষার্থীরা খাবার ভাতা হিসেবে মাসে প্রায় ১,০০,০০০ ওন।
– আন্তর্জাতিক শিক্ষার্থী ভাতা ১,২০,০০০ ওন (পূর্ববর্তী সেমিস্টারে জিপিএ–৪.৫–এর মধ্যে ৩.০ বজায় রাখতে হবে)।
গবেষণা সহকারী
– মাস্টার্স শিক্ষার্থীদের জন্য বছরে ৬৪,০০,০০০ ওন।
– পিএইচডি শিক্ষার্থীদের জন্য বছরে ১,৩৭,৪০,০০০ ওন।
- একমুখী বিমানভাড়া প্রদান।
– জাতীয় স্বাস্থ্যবিমার ৬০ শতাংশ এবং বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার খরচ কভার করা হবে।
প্রয়োজনীয় কাগজপত্র
– অনলাইন আবেদন ফরম।
– অফিশিয়াল ডিগ্রি ও ট্রান্সক্রিপ্ট (Apostille বা কোরিয়া দূতাবাস কর্তৃক সত্যায়িত)।
– দুটি সুপারিশপত্র।
– বৈধ পাসপোর্টের কপি।
– ইংরেজি ভাষা দক্ষতার সার্টিফিকেট (টোয়েফল বিটি ৮০, টোয়েফল পিবিটি ৫৫০, আইএলটিএস ৬.৫, টোয়েইক ৭৫০ ইত্যাদি)।
আবেদনপ্রক্রিয়া—
আবেদন সম্পূর্ণ অনলাইনে করতে হবে। আবেদন জমা দেওয়ার পর ইন্টারন্যাশনাল অ্যাডমিশনস কো–অর্ডিনেটর ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করবেন। ভর্তির নোটিশ পাওয়ার পর ১৫ দিনের মধ্যে উত্তর দিতে হবে। যাঁরা ফি দিতে অক্ষম, তাঁরা ফি মওকুফের জন্য আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ৭ অক্টোবর ২০২৬
ফল প্রকাশের তারিখ: ৪ ডিসেম্বর ২০২৬
* বিস্তারিত সব তথ্যের জন্য এখানে দেখুন