১ সেপ্টেম্বর আবেদন শুরু হয়েছে। ১৫ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে হবে
১ সেপ্টেম্বর আবেদন শুরু হয়েছে। ১৫ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে হবে

ব্রিটিশ কাউন্সিলের স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস, চার বিভাগে পুরস্কারের সুযোগ

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডসের জন্য আবেদন শুরু হয়েছে। ব্রিটিশ কাউন্সিলের এ পুরস্কারের জন্য চারটি বিভাগে আবেদন করা যাবে। বিভাগগুলো হলো—জ্ঞান ও টেকসই উন্নয়ন (Science and Sustainability), সংস্কৃতি–সৃজনশীলতা ও ক্রীড়া (Culture, Creativity and Sport), সামাজিক উদ্যোগ (Social Action) এবং ব্যবসা ও উদ্ভাবন (Business and Innovation)। যোগ্য আবেদনকারীরা জাতীয় ও বৈশ্বিক—দুই পর্যায়েই প্রতিযোগিতা করতে পারবেন।

যাঁরা যুক্তরাজ্যে অর্জিত শিক্ষা কাজে লাগিয়ে নিজ সম্প্রদায়, শিল্প খাত ও দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, তাঁদের দেওয়া হবে এ পুরস্কার। বিজয়ীদের সাফল্যের গল্প তুলে ধরা হবে আন্তর্জাতিক প্রচারমাধ্যমে।

ব্রিটিশ কাউন্সিলের বিচারকমণ্ডলী বিজয়ীদের নির্বাচন করেন। বিজয়ীরা আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের পরিচিতি বৃদ্ধির পাশাপাশি যুক্তরাজ্যে বিশেষ নেটওয়ার্কিং সফরে অংশ নেওয়ার সুযোগ পাবেন। বাংলাদেশেও জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগীদের সম্মান জানিয়ে বিশেষ পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজন করা হবে।

আবেদনের শেষ তারিখ

১ সেপ্টেম্বর আবেদন শুরু হয়েছে। আগামী ১৫ অক্টোবর ২০২৬ তারিখের (বিকেল ৫টার) মধ্যে আবেদন করতে হবে। অক্টোবর–নভেম্বর ২০২৬–এ আবেদনকারীদের মধ্যে সংক্ষিপ্ত তালিকা করা হবে। ডিসেম্বরে বাংলাদেশে জাতীয় পর্যায়ের বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

২০২৬ সালের ডিসেম্বরে বাংলাদেশে জাতীয় পর্যায়ের বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

গত বছর ১০০টি দেশের প্রায় ১ হাজার ৩০০ প্রাক্তন শিক্ষার্থী আবেদন করেছিলেন এ পুরস্কারের জন্য। যুক্তরাজ্যের ১৩০টি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা আবেদন করেছিলেন গত বছর।

*আবেদনের বিস্তারিত, বিভাগ, আবেদনপ্রক্রিয়া ও যোগ্যতার শর্তাবলি জানতে ভিজিট করুন