এইচএসসি ২০২২ - অর্থনীতি ২য় পত্র । অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন (৬১-৭০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৪

৬১. জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ পৃথিবীর কত তম দেশ?

ক. ৬ষ্ঠ খ. ৭ম

গ. ৮ম ঘ. ৯ম

৬২. ‘ক’ দেশে ২০১১ সালে মোট জনসংখ্যা ১৭,১৪,৭০,০০০ এবং ওই বছর জন্মগ্রহণ করেছে এমন জীবন্ত শিশুর সংখ্যা ৩০,৭৫,৫৮৪টি। এ ক্ষেত্রে ‘ক’ দেশের স্থূল জন্মহার কত?

ক. ১৭.৯৩৬ খ. ১৮.৫৬৫

গ. ১৮.৬৫৫ ঘ. ১৯.০২১

৬৩. ম্যালথাসের চক্র অনুসারে খাদ্য উৎপাদন কীভাবে বাড়ে?

ক. গাণিতিক হারে খ. শতকরা হারে

গ. একক হারে ঘ. জ্যামিতিক হারে

৬৪. স্থূল মৃত্যুহার নির্ণয়ের সূত্র কোনটি?

ক. বিবেচ্য বছরের মোট মৃতের সংখ্যা বিবেচ্য বছরের মধ্যবর্তী সময়ের মোট জনসংখ্যা x ১০০০

খ. বিবেচ্য বছরের জনসংখ্যা বিবেচ্য বছরের মৃতের সংখ্যা x ১০০০

গ. বিবেচ্য বছরের জনসংখ্যা মৃতের সংখ্যা x ১০০০

ঘ. বিবেচ্য বছরের জনসংখ্যা – বিবেচ্য বছরের মৃতের সংখ্যা x ১০০০

৬৫. World Development Report-2014 অনুযায়ী চীনের জনসংখ্যার ঘনত্ব কত ছিল?

ক. ৬,৮৬৬ জন (প্রতি বর্গকিলোমিটার)

খ. ৬,১৩২ জন (প্রতি বর্গকিলোমিটার)

গ. ৬,০৩৬ জন (প্রতি বর্গকিলোমিটার)

ঘ. ৬,৫৬৮ জন (প্রতি বর্গকিলোমিটার)

৬৬. একটি দেশের জনসংখ্যা বৃদ্ধি ওই দেশের অর্থনীতিতে কী প্রভাব ফেলে?

i. কর্মসংস্থানের ঘাটতি

ii. মাথাপিছু আয় হ্রাস

iii. মুদ্রাস্ফীতি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬৭. ম্যালথাসের জনসংখ্যাতত্ত্বে কয়টি অনুমিত শর্ত রয়েছে?

ক. ৫টি খ. ৬টি

গ. ৭টি ঘ. ৮টি

৬৮. ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী জনসংখ্যার ঘনত্ব কত?

ক. ১,০১১ জন (বর্গকিলোমিটার)

খ. ১,০১৩ জন (বর্গকিলোমিটার)

গ. ১,০১৪ জন (বর্গকিলোমিটার)

ঘ. ১,০১৫ জন (বর্গকিলোমিটার)

৬৯. World Development Report-2014 অনুযায়ী বাংলাদেশের নিট অভিবাসন কত?

ক. - ৫৪০ খ. - ৫৫০

গ. - ৫৬০ ঘ. - ৫৭০

৭০. ‘অর্থনৈতিক সমীক্ষা-২০১৬’ অনুযায়ী ২০১৪ সালের স্থূল জন্মহার কত?

ক. ১৮.৯০ খ. ২০.১৪

গ. ২৩.১২ ঘ. ২৪.০৫

সঠিক উত্তর

অধ্যায় ৪: ৬১.গ ৬২.ক ৬৩.ক ৬৪.ক ৬৫.ক ৬৬.ঘ ৬৭.গ ৬৮.ঘ ৬৯.ঘ ৭০.ক

শেখ আবু সাঈদ আবদুল্লাহ্, প্রভাষক, কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়, কুমিল্লা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (৫১-৬০)