
আগামীকাল ১০ মার্চ শুক্রবার এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে
রাজধানী ঢাকার ৫টি সহ সারা দেশের ১৯টি কেন্দ্রের অধীনে দেশের ৫৭টি ভেন্যুতে একযোগে এ পরীক্ষা হবে
সকাল ১০টায় শুরু হয়ে বেলা ১১টা পর্যন্ত পরীক্ষা চলবে। পরীক্ষার হলের মূল গেট খোলা হবে সকাল ৮টায় এবং বন্ধ হবে ৯:৩০ মিনিটে
সকাল ৯:৩০ মিনিটের আগে হলে ঢুকতে হবে, এরপর আর কাউকে হলে ঢুকতে দেওয়া হবে না
পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত এবং হল পরিদর্শকের অনুমতি ছাড়া কোনো পরীক্ষার্থী পরীক্ষার হল থেকে বের হতে পারবেনা
পরীক্ষার্থীকে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এইচএসসি/সমমান পরীক্ষার প্রবেশপত্র/রেজিস্ট্রেশন কার্ড এবং কালির রিফিল দেখা যায় এমন কালো কালির বলপয়েন্ট কলম সঙ্গে নিতে হবে। কালো কালি ছাড়া অন্য কোনো কালির কলম ব্যবহার করতে পারবে না।
মোবাইল ফোন, ক্যালকুলেটর, হাতঘড়ি, পকেটঘড়ি বা অন্য কোনো ধরণের ডিজিটাল ডিভাইস/গেজেট সঙ্গে নিয়ে হলে প্রবেশ করা যাবেনা।
কোভিড ১৯ এর জন্য যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং মাস্ক পরতে হবে
পরীক্ষার হলে কোনো পরীক্ষার্থী কান ঢেকে রাখতে পারবেনা। উত্তরপত্রে স্বাক্ষর প্রদানের সময় শনাক্তকরণের স্বার্থে হল পরিদর্শক প্রয়োজনে শিক্ষার্থীর মুখমণ্ডল দেখতে পারবেন।
উত্তরপত্রের (OMR Sheet) ১০ অঙ্কের কোডটি প্রশ্নপত্রের ১০ অঙ্কের কোডের সঙ্গে হুবহু না মিললে কিংবা প্রশ্নপত্রে ক্রমানুসারে ১ থেকে ১০০টি প্রশ্ন না থাকলে উত্তরপত্রটি পরিবর্তন করে নিতে হবে।
উত্তরপত্রের সব জায়গায় কালো কালির বলপয়েন্ট কলম ব্যবহার করতে হবে।
রোল নম্বর ও সিরিয়াল নম্বর নির্দিষ্ট স্থানে ইংরেজিতে লিখে তারপর সংশ্লিষ্ট বৃত্তগুলো তদানুযায়ী যথাযথভাবে ভরাট করতে হবে। কোনো প্রকার ঘষামাজা বা কাটাকাটি করলে উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে।
বৃত্তগুলো এমনভাবে ভরাট করতে হবে যেন ভেতরের লেখাটি দেখা না যায়।
উত্তরপত্রের নির্দিষ্ট স্থানে প্রবেশপত্র অনুযায়ী স্বাক্ষর দিতে হবে। নাম স্পষ্টভাবে লিখতে হবে, অন্যথায় উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে।
উত্তরপত্রের নির্দিষ্ট বৃত্তগুলো ভরাট করতে হবে এবং নির্দেশিত স্থানে যথাযথ তথ্য প্রদান করতে হবে। এর বাইরে অন্য কোনো জায়গায় কিছু লেখা নিষেধ এবং লিখলে উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে।
খসড়া (রাফ) করার জন্য প্রশ্নপত্র ব্যবহার করতে হবে, আলাদা কোনো কাগজ দেওয়া হবে না।
প্রশ্নপত্রের কোনো অংশ ছেঁড়া যাবে না কিংবা কারও সঙ্গে বদল করা যাবে না।
পরীক্ষার হলে শৃঙ্খলা বজায় রাখতে হবে এবং কোনো রকম অসদুপায় অবলম্বন করা যাবে না। অন্যথায় উত্তরপত্র বাতিলের পাশাপাশি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
সতর্কতাপরীক্ষাসংক্রান্ত প্রতারক চক্রের কোনো অবৈধ কর্মকাণ্ড সম্পর্কে জানলে স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুমের মোবাইল নম্বর ০১৭৫৯১১৪৪৮৮ ও ০১৭৬৯৯৫৪১৩৭ অথবা টেলিফোনে +৮৮০২২২২২৮৫৯৩৩ ও ২২২২৮৫৯৩৩ নম্বরে এবং নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থাকে জানানোর অনুরোধ করা হলো।