
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজ/ইনস্টিটিউটগুলোয় প্রথম বর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে।
২০২১ ও তৎপরবর্তী বছরের এইচএসসি বা সমমানের পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
২০১৭ ও তৎপরবর্তী বছরের এসএসসি বা সমমানের পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
পরীক্ষার্থীকে পদার্থ, রসায়ন, গণিত বা জীববিদ্যা বিষয়সহ বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় কৃতকার্য হতে হবে।
এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ কমপক্ষে জিপিএ–৩.০০ সহ সর্বমোট জিপিএ ৭ থাকতে হবে।
ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং/কৃষি/ফিশারিজ/ফুড অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স/হেলথ/নার্সিং থেকে পাসকৃত শিক্ষার্থীদের জন্য প্রাপ্ত জিপিএ ৪.০০ স্কেলকে এক স্কেলে রূপান্তর করে যোগ্যতা নির্ধারণ করতে হবে।
ডিপ্লোমা পরীক্ষায় জিপিএ ৪.০০ স্কেলে ২.৬–এর কম হলে আবেদন করতে পারবেন না।
২০২১, ২০২২ ও ২০২৩ সালের এইচএসসি বা সমমান ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (ভোকেশনাল) উত্তীর্ণ শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।
ভর্তির আবেদনের শেষ সময় ২০ মে ২০২৪, রাত ১২টা পর্যন্ত।
ভর্তি পরীক্ষার তারিখ: ৮ জুন ২০২৪, দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত।
ওয়েবসাইট: aca.ru.ac.bd
রংপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, রংপুর;
টিএমএসএস ইঞ্জিনিয়ারিং কলেজ, বগুড়া;
পাবনা ইঞ্জিনিয়ারিং কলেজ, পাবনা;
ইমপেরিয়াল কলেজ অব ইঞ্জিনিয়ারিং, খুলনা;
আশ্রয় ইঞ্জিনিয়ারিং কলেজ, রাজশাহী;
কেএসএফএল ইঞ্জিনিয়ারিং কলেজ, দিনাজপুর।
ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাপ্লায়েড সায়েন্স অ্যান্ড টেকনোলজি, রংপুর;
হেনরী ইনস্টিটিউট অব বায়োসায়েন্স অ্যান্ড টেকনোলজি, সিরাজগঞ্জ;
বরেন্দ্র ইনস্টিটিউট অব বায়োসায়েন্সেস, নাটোর;
উদয়ন কলেজ অব বায়োসায়েন্স অ্যান্ড টেকনোলজি, রাজশাহী;
গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, কুষ্টিয়া;
শহিদ শামসুজ্জোহা ইনস্টিটিউট অব বায়োসায়েন্সেস, কাটাখালী, রাজশাহী
শহিদ শামসুজ্জোহা ইনস্টিটিউট অব বায়োসায়েন্সেস, কাটাখালী, রাজশাহী