তিন দিনের ভারতীয় সফর শেষ করে যুক্তরাজ্যে ফিরে গেছেন প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন। প্রিন্সের প্রতিষ্ঠিত পরিবেশবিষয়ক উদ্যোগ আর্থশট প্রাইজের ষষ্ঠ আয়োজন উপলক্ষে ভারতে এসেছিলেন তাঁরা। ১৬ থেকে ১৮ নভেম্বর ভারত সফরে কেট মিডলটন আলেকজান্ডার ম্যাককুইন ও রোকসান্ডার মতো ব্র্যান্ডের পোশাকের পাশাপাশি ভারতীয় ব্র্যান্ডের পোশাক ও গয়না পরেছেন। প্রিন্স উইলিয়ামকে দেখা গেছে নেহরু কোট থেকে মনিশ মালহোত্রার প্রিন্স কোটে। ব্রিটিশ রাজজুটির সঙ্গে বিভিন্ন আয়োজনে দেখা গেছে একাধিক বলিউড তারকাকে। তবে তাঁর মধ্যে সবাইকে ছাপিয়ে যেন রাজায় রাজায় টক্কর হলো কারিনা কাপুর ও সাইফ আলী খানের সঙ্গে। ভারতের বিখ্যাত পতৌদির নবাব পরিবারের প্রিন্স সাইফ আলী খান ও তাঁর স্ত্রী বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের সাজ ছিল বিশেষভাবে চোখে পড়ার মতো

সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও কারিনা কাপুরের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট