সংবাদ উপস্থাপক নুসরাত ইসলাম পরিচিত জলটান বিডি নামে, কনটেন্ট ক্রিয়েটর হিসেবে এখন বেশ জনপ্রিয়। তাঁর পেজের অনুসারী ১৫ লাখের মতো। পবিত্র রমজান উপলক্ষে ‘নকশা’র পাঠকদের জন্য তিনি বানালেন কয়েক ধরনের ইফতারি।
স্বামীর অনুপ্রেরণায় সংবাদ উপস্থাপক নুসরাত ইসলাম হয়ে ওঠেন কনটেন্ট ক্রিয়েটর। ২০২১ সাল থেকে ফেসবুকে জলটান বিডি নামে নিয়মিত ব্লগ বানান নুসরাত। তাঁর পেজের অনুসারী ১৫ লাখের মতো। টক দই ও চিড়া তাঁর প্রিয় ইফতার। ইফতারে ফলের স্মুদি রাখেন। সারা দিন রোজা রাখার পর স্মুদি ক্লান্তি দূর করে বলে মনে করেন নুসরাত।
মাঝারি আকারের আপেল ২টি
ছোট আকারের কলা ২টি
কালো আঙুর ১০টি
ড্রাগন ফ্রুট ১টি
টক দই সিকি কাপ
লেবুর রস ১টির অর্ধেক
গোলমরিচ ২ চিমটি
মধু স্বাদমতো
চাট মসলা ১ চা-চামচ।
প্রথমেই একটি পাত্রে ফল ছাড়া সব বাকি উপকরণ চামচ দিয়ে ভালো করে মেশান।
ফলগুলো এই মিশ্রণে ঢেলে দিন।
চামচ দিয়ে ফলগুলো মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ফলের সালাদ।
বড় আকারের এটি ড্রাগন ফ্রুটের অর্ধেক
ছোট আকারের কলা ১টি
তরল দুধ ১ গ্লাস
মধু স্বাদমতো।
সব উপকরণ ভালোভাবে ব্লেন্ড করে নিন।
তৈরি হয়ে যাবে স্মুদি।
গরুর মাংস ১ কেজি
আদাবাটা ২ চা-চামচ
রসুনবাটা ১ চা-চামচ
জিরা ১ চা-চামচ
এলাচবাটা ২ চা-চামচ
দারুচিনিবাটা ২ চা-চামচ
মরিচগুঁড়া আধা চা-চামচ
হলুদগুঁড়া আধা চা-চামচ
ধনেগুঁড়া ১ চা-চামচ
তেজপাতা ২টি
তেল আধা কাপ।
মুগডাল আধা কাপ
মসুর ডাল আধা কাপ
বুটের ডাল আধা কাপ
চিনিগুঁড়া চাল আধা কাপ
পানি ৪ কাপ
পেঁয়াজকুচি ১ কাপ
আদাকুচি ১ টেবিল চামচ
কাঁচা মরিচকুচি ১ টেবিল চামচ
পেঁয়াজ বেরেস্তা ১ টেবিল চামচ
ধনেপাতা ১ টেবিল চামচ ।
হলুদগুঁড়া ২ চা-চামচ
মরিচগুঁড়া ১ চা-চামচ
ধনেগুঁড়া ১ চা-চামচ
জিরাগুঁড়া আধা চা-চামচ
এলাচ গুঁড়া আধা চা-চামচ
দারুচিনি গুঁড়া আধা চা-চামচ।
প্রথমে গরুর মাংস রান্নার সব মসলা তেলে ভালো করে কষিয়ে নিন।
এবার মাংস দিয়ে নেড়েচেড়ে হালকা পানি দিয়ে রান্না করে নিতে হবে।
চাল ও সব ধরনের ডাল হালিম রান্নার আধা ঘণ্টা আগে গরম পানিতে ভিজিয়ে রাখুন।
পানি ঝরিয়ে এরপর ব্লেন্ডারে হালকা গুঁড়া করে নিন।
চুলায় একটি পাত্র গরম করে তেলে পেঁয়াজকুচি ভেজে নিন। বেরেস্তা হয়ে এলে ১/৩ অংশ তুলে রাখুন।
এবার কড়াইয়ে মাংস দিয়ে ভেজে নিন।
হালিম মসলা দিয়ে ভালো করে নেড়ে দিন।
একটু ঘন হলে নামিয়ে নিন।
পরিবেশনের সময় আদাকুচি, কাঁচা মরিচ, পেঁয়াজ বেরেস্তা, ধনেপাতা ছড়িয়ে দিন।
গ্রন্থনা: বিপাশা রায়